চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এরপরও জয়ের স্বপ্ন দেখাচ্ছেন নাঈম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৩ অপরাহ্ণ ২৩, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: নাঈম হাসান সতেরো পেরিয়ে আঠারোতে পা রাখবেন কদিন পরই। চেহারায় কৈশোরের ছাপ স্পষ্ট। কথাতে আছে কিছুটা জড়তা। তবে মাঠে নামলে পরিণত এক ক্রিকেটার। পারফরম্যান্সে দুর্বিনীত, বিশ্বাসে অবিচল।

চট্টগ্রাম টেস্টের ফলাফল নিয়ে সবাই যখন সংশয়ে, তখন দলের নবীনতম সদস্য নাঈমই শোনালেন জয়ের বিশ্বাসের কথা, ‘আমাদের পুঁজি যতখানি আসবে, অতখানি নিয়েই আমরা লড়াই করবো এবং আশা করি আমরা জিতব।’

সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৫৫ রান। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে স্বাগতিকরা এগিয়ে ১৩৩ রানে, হাতে ৫ উইকেট। নাঈম মনে করেন এখান থেকে শেষের ব্যাটসম্যানরা ঘুরে দাঁড়িয়ে ভালো সংগ্রহ এনে দিতে পারেন দলকে।

প্রত্যাশা মতো পুঁজি যদি নাও আসে, উইন্ডিজ ব্যাটসম্যানদের ঘূর্ণিজালে বেঁধে ফেলতে আত্মবিশ্বাসী অভিষেকে সবচেয়ে কম বয়সে ৫ উইকেট নেয়ার বিশ্বরেকর্ড গড়া এ অফস্পিনার।

‘আমরা তো এখনো অলআউট হইনি। ভালো খেলতে পারলে আমাদের স্কোর ৩০০-৩৫০ হতে পারে! আবার অল্প রানেও আউট হয়ে যেতে পারি। যদি বড় স্কোর হয় তাহলে তো আমাদের বোলারদের জন্য সহজ হয়ে যাবে। আমাদের যে বোলিং ইউনিট, সবাইকে নিয়ে তাতে আমরা যদি ভালো জায়গায় বোলিং করি দুইশ রান ওদের জন্য কঠিন হয়ে যাবে।’

দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এ পর্যন্ত ৬টি টেস্ট খেলেছে বাংলাদেশ। একটিতে ড্র আর পাঁচ ম্যাচে হার। আক্ষেপ মেটানো জয়টা চট্টগ্রামেই আসবে কিনা সেটির উত্তর হয়তো মিলবে তৃতীয় দিনের সকালেই!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নাঈম হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঈদযাত্রা: ১৩ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি

মে ৫, ২০২৬

গুলিতে রোহিঙ্গা নেতা নিহত

মে ৫, ২০২৬

২০১৩ সালে হেফাজতের আন্দোলনে ৫৮ জন নিহতের পরিচয় নিশ্চিত: চিফ প্রসিকিউটর 

মে ৫, ২০২৬

স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার: ডা. জুবাইদা রহমান

মে ৫, ২০২৬

বাংলাদেশের সাথে সম্মানজনক সম্পর্ক স্থাপন করতে চায় ভারত: বিক্রম মিশ্রি

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT