চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশকে আমলেই নিচ্ছেন না গম্ভীর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৬ পূর্বাহ্ণ ১৪, মার্চ ২০১৬
স্পোর্টস
A A

বিশ্বের প্রায় সব ক্রিকেট খেলুড়ে দেশ যখন বাংলাদেশের প্রশংসা করছে এবং বাংলাদেশকে নিয়ে নতুন নতুন কর্মপরিকল্পনা করছে, তখন বাংলাদেশকে আমলেই নিচ্ছেন না ভারতের ওপেনিং ব্যাটসম্যান গৌতম গম্ভীর।

টি২০ বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ ও ভারত একই গ্রুপে রয়েছে। এই গ্রুপে আরো রয়েছে সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এই তিন প্রতিপক্ষের বিরুদ্ধে ভারত ম্যাচ নিয়ে কথা বলার সময় একবারও বাংলাদেশের নাম নেননি তিনি।

২৩ মার্চ ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে ১৬ মার্চ কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেন্সে বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ পাকিস্তান। ২১ মার্চ নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে টাইগাররা। আর ইডেনে আরো একটি ম্যাচ খেলবে বাংলাদেশ, ২৬ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে।

১৯ মার্চ ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যে হইচই চলছে সেটা নিয়েও বিরক্ত গম্ভীর। তিনি বলেছেন, পাকিস্তানের সঙ্গে ম্যাচ নয়, বরং ভারতের মনোযোগ শিরোপার দিকেই রাখা উচিত।

ওই ম্যাচ নিয়ে ভারতে ২০০৭ টি২০ বিশ্বকাপ ও ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের এই সদস্য বলেন ‘এটা সব প্রচারমাধ্যমের টিআরপি বাড়ানোর একটা কৌশল ছাড়া কিছু নয়। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সবাই এখানে শিরোপা জেতার জন্যই এসেছে।’

তার কাছে পাকিস্তানের সঙ্গে ভারতের ম্যাচও অন্য দশটা ম্যাচের মতোই, ‘এটা শুধুই একটা ম্যাচ। মানুষজন এটা নিয়ে হইচই করছে, কিন্তু আপনি যে কোনো ক্রীড়াবিদকে জিজ্ঞাসা করুন। সবাই বলবে এটা এমন কিছু নয়, বরং বিশ্বকাপ নিয়েই কথা হওয়া উচিত।’

Reneta

ভারত ফেবারিট কিনা এই প্রশ্নে গম্ভীর বলেন, ‘ভারত যে গ্রুপে আছে পরের পর্বে ওঠা সহজ হবে না। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও পাকিস্তানকে নিয়ে আগে থেকে কিছু বলা কঠিন। পরের পর্বে যেতে হলে ভারতকে সেরাটাই দিতে হবে।’

টাইমস ইন্ডিয়া, ইন্ডিয়া এক্সপ্রেসসহ ভারতের বড় বড় সব সংবাদ মাধ্যমে গম্ভীরের যে খবর প্রকাশিত হয়েছে তাতে গ্রুপের অন্যদেশগুলো নিয়ে কথা বললেও বাংলাদেশের নাম তিনি একবারও উল্লেখ করেননি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এশিয়া কাপগৌতম গম্ভীরবাংলাদেশ ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

বিজেপির অর্ধেকের বেশি জয়ে বিতর্কিত ‘এসআইআর’ কি বড় ফ্যাক্টর?

মে ৬, ২০২৬

‘মির্জা আব্বাস এখন পুরোপুরি শঙ্কামুক্ত, ঈদের আগে দেশে ফেরার পরিকল্পনা’

মে ৬, ২০২৬

চ্যাম্পিয়নশিপ লিগ শিরোপা জিতল চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাব

মে ৬, ২০২৬

‘গুটিকয়েক খারাপ সাংবাদিকের জন্য পুরো সাংবাদিক সমাজকে দোষারোপ করা যাবে না’

মে ৬, ২০২৬

বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে চাপা পড়ছে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT