চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাঁধ নির্মাণের অনিয়মে বন্যা-বিপর্যয়ের শিকার হাওরের কৃষকরা

জাহিদ হাসান শাকিলজাহিদ হাসান শাকিল
৪:৫৫ অপরাহ্ণ ২০, জুন ২০১৫
কৃষি
A A

প্রতি বছরই বন্যায় তলিয়ে যাচ্ছে নেত্রকোনার তিনটি হাওরের আবাদ হওয়া একমাত্র ফসল বোরো ধান। ফসল রক্ষায় চন্দ্র সোনারতাল হাওরের শয়তানখালি পয়েন্টে বাঁধ নির্মানের উদ্যোগ নিয়েছিলো পানি উন্নয়ন বোর্ড। কিন্তু নির্দিষ্ট সময়ে নির্মাণ না করায় প্রতিবছরের মতো এবারও আগাম বন্যায় তলিয়ে যায় এ অঞ্চলের হাজার হাজার হেক্টর জমির বোরো ফসল।

নেত্রকোনার হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত এক কৃষক বলেন, একজন স্থানীয় চেয়ারম্যানের কাছে আমরা অসহায়। তার গাফিলতির কারনে আমাদের এ অবস্থা। এখন চিন্তা পোলাপানকে কিভাবে খাওয়াবো, ঋণ কিভাবে দিবো।

স্থানীয়রা জানিয়েছেন, প্রকল্পের কাজ সঠিক সময়ে না হওয়ার কারণেই এই লোকসান ও বিপর্যয়ের শিকার হতে হচ্ছে।

বাঁধ নির্মানে অনিয়মের ব্যাপারে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিও। সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, চেয়ারম্যানের বিরুদ্ধে যে অভিযোগ, চেয়ারম্যান কাজটি করে নাই ঘটনাটি সত্য। ইউএনও সাহেবও প্রতিবেদন দিয়েছেন এবং পানি উন্নয়ন বোর্ডও প্রতিবেদন দিয়েছেন। আমি আশাকরি এ ব্যাপারে আইনগতভাবে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়টি দাপ্তরিকভাবে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খুশী মোহন সরকার বলেন, চন্দ্রশোনার তল হাওরের একটা অংশ শয়তানখালি খাল, ওই এলাকা সুনামগঞ্জে জেলায় পড়াতে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড কতৃক কাজগুলো বাস্তবায়িত হয়ে থাকে।

প্রকল্পের কাজ অত্যন্ত ধীরগতিতে চলার কারণে প্রতি বছরই বন্যায় তলিয়ে যাচ্ছে বোরো ফসল বলে দাবি করে এই অবস্থার পরিবর্তন চান স্থানীয় কৃষকরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেত্রকোনাবন্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১৩ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা, যা বললেন শিক্ষামন্ত্রী

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জন নিহত

জুলাই ১২, ২০২৬

‘আর্জেন্টিনার বেঞ্চের খেলোয়াড়ও ম্যাচের মোড় ঘোরাতে পারেন’

জুলাই ১২, ২০২৬

চাপ নিয়ে ম্যাচ জেতা আর্জেন্টিনার ডিএনএতে: স্কালোনি

জুলাই ১২, ২০২৬

চতুর্থবারের মতো ইংল্যান্ড সেমিফাইনালে

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT