চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাঁচলো কলকাতা, ৩ বিমানের ৪শ যাত্রীরও প্রাণে রক্ষা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০২ পূর্বাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

ভয়াবহ দুর্ঘটনার কবল থেকে বাঁচলো পশ্চিম বঙ্গের রাজধানী কলকাতা। রক্ষা পেলেন তিনটি প্লেনের চার শতাধিক যাত্রী। উড়োজাহাজের দু’টি কলকাতায় নামছিলো। একটি মাত্রই উড়েছিলো কলকাতা থেকে।

হঠাৎ তিন ফ্লাইটের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসি’র। দু’-এক মিনিট নয়, ১১ মিনিট তিন প্লেনের পাইলটদের সঙ্গে এটিসি কার্যতঃ কোনো কথাই বলতে পারেনি।

বিশেষজ্ঞরা বলছেন, ওই সময়ে নামার জন্য প্রস্তুত দু’টি প্লেনের একটির সঙ্গে অন্যটির বা দু’টিরই সঙ্গে মাত্র উড়া তৃতীয় উড়োজাহাজের সংঘর্ষ ঘটতে পারতো। এতে ভয়াবহ বিপদ নেমে আসতো কলকাতার ওপরে!

Banglabid

শুক্রবার সকাল  ৯টা ১৭ মিনিটে প্রায় ১৫০ জন যাত্রী নিয়ে কলকাতা থেকে মাত্রই উড়েছিলো গো এয়ারের দিল্লিগামী প্লেন। পাঁচ হাজার ফুট উপরে ওঠার পর হঠাৎই সেই ফ্লাইটের পাইলটের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এটিসি-র। যে-রেডিও কম্পাঙ্কের মাধ্যমে পাইলটের সঙ্গে যোগাযোগ করা হচ্ছিলো তা বিকল হয়ে যায়।

ওই অবস্থায় বিমান নিয়ে পাইলটের উপরে উঠে যাওয়ার কথা। কারণ, ককপিটের সামনে কিছুই দেখা যায় না। পাইলটকে পুরোপুরি নির্ভর করতে হয় এটিসির উপর। এটিসি অফিসাররা মনিটরে সব বিমানের গতিবিধি দেখতে পান। সেই অনুযায়ী পাইলটকে বলেন, কোন দিকে যেতে হবে। কখন কত উচ্চতায় উঠতে হবে। কোথায় কোথায় অন্য বিমান আছে।

এই জটিলতার মধ্যেই নামার জন্য চলে আসে একজোড়া প্লেন। দু’টিই জেট এয়ারওয়েজের, একটি পোর্ট ব্লেয়ার থেকে আসা, অন্যটি দিল্লি থেকে। পোর্ট ব্লেয়ার থেকে আসা ফ্লাইটটি ততোক্ষণে নেমে এসেছে সাত হাজার ফুট উচ্চতায়, কলকাতা থেকে ছেড়ে যাওয়া গো এয়ার ফ্লাইটের প্রায় ঘাড়ের উপরে! আবার দিল্লি থেকে আসা উড়োজাহাজটি তখন আট হাজার ফুট উপরে। নামতে থাকা দু’টি বিমানের সঙ্গেও ততোক্ষণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। 

Reneta

অনেক উঁচুতে থাকা অন্য প্লেনগুলোর সঙ্গে কন্ট্রোলরুম যোগাযোগ করতে পারলেও এই তিনটির সঙ্গেই তখন যোগাযোগ করা যাচ্ছিলো না।

বিশেষজ্ঞরা বলছেন, এটিসি’র নির্দেশনা না পাওয়ার কারণে গো এয়ারের ফ্লাইটটি উপরে উঠে গেলে প্রথমেই ধাক্কা লাগতে পারতো পোর্ট ব্লেয়ার থেকে আসা জেটের সঙ্গে। এ প্লেনটি যদি কোনোভাবে পাশ কাটিয়েও যেতো, তা হলে দিল্লি থেকে আসা জেটের ফ্লাইট পড়তে পারতো গো এয়ারের ঊর্ধ্বমুখী বিমানের সামনে। সেক্ষেত্রেও সংঘর্ষের আশঙ্কা ছিলো।

এরকম অবস্থায় এটিসি অফিসারেরা একটি জরুরি কম্পাঙ্ক মারফত যোগাযোগের চেষ্টা চালাতে থাকেন। চার মিনিটের চেষ্টায় সেই কম্পাঙ্কের সাহায্যে প্রথমে যোগাযোগ করা হয় গো এয়ারের পাইলটের সঙ্গে। ততোক্ষণে গতি কমিয়ে সেই উড়োজাহাজটি ছ’ হাজার ফুটে উঠেছে। জরুরি কম্পাঙ্কের মাধ্যমে মাত্র একবারই মুহূর্তের জন্য গো এয়ারের পাইলটের সঙ্গে যোগাযোগে পাইলটকে বলে দেওয়া হয়, তিনি যেনো ছ’ হাজার ফুটেই উড়তে থাকতেন। তিনি যেনো কোনোভাবেই আর উপরে না-ওঠেন।

একইভাবে জরুরি কম্পাঙ্কের সাহায্যে জেটের জোড়া ফ্লাইটের সঙ্গেও হঠাৎ যোগাযোগ হয়ে যায়। এটিসি ওই দু’টি প্লেনকে নির্দেশ দেয়, তারা যে উচ্চতায় রয়েছেন, সেখানেই যেনো থাকেন।

সেসময় কলকাতা থেকে ওড়ার জন্য প্রস্তুত অন্যান্য উড়োজাহাজগুলোকে জানিয়ে দেওয়া হয়, এখনই ওড়া যাবে না। মনিটরে যেসব উড়োজাহাজকে কলকাতার দিকে নেমে আসতে দেখা যাচ্ছিল, তাদের গতি কমিয়েও দূরত্ব বাড়িয়ে দেয় এটিসি যাতে কলকাতায় পৌঁছতে তাদের বেশি সময় লাগে। কারণ, কম্পাঙ্ক-বিভ্রাট সারিয়ে নেওয়ার জন্য কিছুটা সময় পাওয়া যাবে।

সেই রেডিও কম্পাঙ্ক আবার কাজ শুরু করে ৯টা ২৮ মিনিটে। তারপর একে একে নেমে অাসতে থাকে অাকাশে থাকা প্লেন, উড়তে শুরু করে রানওয়েতে অপেক্ষমান সব উড়োজাহাজ।

ভারতের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) এ ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। যান্ত্রিক ত্রুটি, নাকি কোনও মানুষের ভুলে এমন গুরুতর ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হবে।  (সূত্র: আনন্দবাজার পত্রিকা)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কলকাতা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইন্সটাগ্রামে ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন ভিডিও!

পরবর্তী

ভারতে সিলিন্ডার বিস্ফোরণে নিহতের সংখ্যা ৮০ ছাড়িয়েছে

পরবর্তী

ভারতে সিলিন্ডার বিস্ফোরণে নিহতের সংখ্যা ৮০ ছাড়িয়েছে

টিউশন ফি বাড়লে প্রতিরোধ করতে শিক্ষার্থীদের অর্থমন্ত্রীর পরামর্শ

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও স্থানীয় পরিবেশের ওপর চাপ তৈরি করছে: সেনাপ্রধান

আগস্ট ২০, ২০২৬

হাড় হিম করা ভয়ানক এই সিনেমার জন্য প্রস্তুত তো?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ায় জ্বালানি সংকট, এশিয়া থেকে পরিশোধিত জ্বালানি আমদানি

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯২৫

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

যেভাবে হলো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT