চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাঁচতে হলে সবুজের বিকল্প নাই

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:১৮ অপরাহ্ণ ১৮, জুলাই ২০১৮
সম্পাদকীয়
A A

‘সবুজে বাঁচি, সবুজ বাঁচাই; নগর-প্রাণ-প্রকৃতি সাজাই’ প্রতিপাদ্যে সারাদেশে শুরু হয়েছে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০১৮। খুবই সহজ ও চমৎকার একটি প্রতিপাদ্যের মাধ্যমে আমাদের জীবনে সবুজ বা বৃক্ষের অপরিসীম গুরুত্ব তুলে ধরা হয়েছে। মোদ্দা কথা, সবুজ ছাড়া কোনোভাবেই জীবনধারণ সম্ভব না।

আর সেটা যে সম্ভব না, তা এরইমধ্যে আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। বিশেষ করে রাজধানী ঢাকাসহ দেশের অন্য শহরগুলোতে সবুজের অভাব তীব্র আকার ধারণ করেছে। আর এ জন্যই বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করে প্রধানমন্ত্রী নিজেও এর গুরুত্ব তুলে ধরতে গিয়ে বলেছেন, ‘মানুষের জীবনবে সুন্দর, স্বাস্থ্যসম্মত ও প্রশান্তিময় করতে পতিত জায়গাসহ সম্ভব সব স্থানে গাছ লাগাতে হবে।

আমরা জেনেছি, এই অভিযানেই মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ বীর শহীদের স্মৃতির সম্মানে ৩০ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। সময়োপযোগী এ উদ্যোগে নিশ্চিতভাবেই পরিবেশের ভারসাম্য রক্ষায় বড় ধরনের ভূমি রাখবে বলে আমরা আশা করছি।

অনেক আগেই আমরা জেনেছি, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। সেই ঝুঁকির নানা লক্ষণও আমরা দেখেছি অনাবৃষ্টি, উষ্ণতা বৃদ্ধি, খরা কিংবা অতিবন্যা ইত্যাদির মাধ্যমে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের যে ঝুঁকি তা মোকাবিলায় সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে বনায়ন বা বৃক্ষরোপণ। এর কোনো বিকল্প নেই।

গত কয়েক বছরে বাংলাদেশে দ্রুত ও ব্যাপক নগরায়ন ঘটছে। তৈরি হয়েছে অসংখ্য রাস্তা-ঘাট, কল-কারখানা, অফিস-আদালত, ঘরবাড়িসহ অন্যান্য সব স্থাপনা। এসব ভৌত অবকাঠামো নির্মাণে বহু বৃক্ষনিধন হয়েছে। সেই শূন্যতা পূরণে দ্রুত তার চেয়েও বেশি গাছ লাগাতে হবে। না হলে নাগরিক জীবনে স্বস্তি আসবে না।

এটা ঠিক, অনেকের ইচ্ছা থাকার পরও বৃক্ষরোপণের সুযোগ পান না। এ ক্ষেত্রে স্থান বা জায়গার অভাব একটা বড় সংকট। তারপরও যে সেখানে পারেন, নানা প্রজাতির গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখতে পারেন।

Reneta

আমরা জানি, সরকার বা বনবিভাগ ‘সামাজিক বনায়ন কর্মসূচি’র মাধ্যমে সারাদেশে বড় ধরনের বনায়ন তৈরি করেছে, যা এখন সামাজিক আন্দোলনে রূপ নিয়েছে। তাছাড়া এই কর্মসূচিতে অর্থনৈতিকভাবেই লাভবান হচ্ছেন অনেকেই। এ থেকে উদ্বুদ্ধ হয়ে নিজের জমিতেও অনেকে বনায়ন করে নানাভাবে উপকৃত হচ্ছেন।

আমরা মনে করি, নগর, প্রাণ এবং প্রকৃতিকে সাজাতে সবুজের কোনো বিকল্প নেই। বৃক্ষরোপণ ছাড়া স্বস্তির নিঃশ্বাসও নেওয়াও কঠিন। তাই সবুজ শহর, সবুজ গ্রাম আর সবুজ দেশ গড়ে তুলতে হবে আমাদের সবাইকেই অবদান রাখতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বৃক্ষরোপণ অভিযানবৃক্ষরোপণ কর্মসূচি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অবসরে না যেতে মেসিকে তেভেজের অনুরোধ

পরবর্তী

মাদ্রিদে ‘শেষ সম্পর্ক’ও মুছে ফেললেন রোনালদো

পরবর্তী

মাদ্রিদে ‘শেষ সম্পর্ক’ও মুছে ফেললেন রোনালদো

হুমায়ূনহীন ৬ বছর

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT