চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বহু আগেই বিয়ে করেছেন সালমান-জেসিয়া!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২১ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A

দেশের জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জেসিয়া ইসলামকে নিয়ে সগরম সোশ্যাল মিডিয়া। চাউর রয়েছে, সালমান-জেসিয়া পরস্পরকে ভালোবাসেন! তাদের দু’জনের প্রেম জমে ক্ষির! তবে প্রেমের এমন গুঞ্জনের বিপরীতে বরাবরই দু’জনে ভালো বন্ধু বলে এসেছেন।

সম্প্রতি পাওয়া গেল সালমান-জেসিয়ার বিয়ের একটি স্থিরচিত্র। যেটা দেখলে মনে হবে, বহু আগেই বিয়ে করেছেন সালমান-জেসিয়া! সাদাকালো ওই ছবিতে দেখা যাচ্ছে কনে সেজেছেন জেসিয়া ইসলাম। আগাগোড়াই বধূ সেজেছেন তিনি। জেসিয়ার পুরো শরীর গহনায় ঠাঁসা। তার পাশেই বসে আছেন সালমান। খানদানী গোফ আর বিয়ে পাঞ্জাবী পরেছেন তিনি। রহস্যে ভরা এই ছবিটি দেখেই মনে হতে পারে, সালমান-জেসিয়া বিয়ে করেছিলেন সাদাকালো যুগে!

রহস্য উন্মোচন করতে জেসিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, আমাদের বহু আগেই বিয়ে হয়েছিল, তবে বাস্তবে নয়; ‘ছবির প্রতিচ্ছবি’ নামের একটি নাটকে এমনটাই দেখা যাবে। জেসিয়া বলেন, এই নাটকে আমার চরিত্রের নাম নৈঋত। গল্পে দেখা যাবে আমি বিদেশে থাকি। দাদু তার মৃত্যুর পূর্বে রেখে যাওয়া বিশাল সম্পত্তি আমার নামে উইল করে যান।

উইলে বলা থাকে, প্রাপ্ত বয়স্ক মানে ১৮ বছর হওয়ার পর সেই বিশাল সম্পতির মালিক হবো আমি। দাদার মৃত্যুর পর দেশে ফিরি। এরপর দাদুর রেখে যাওয়া বহু পুরনো অ্যালবামে একটি ছবি দেখে আমি বিস্মিত হই। সেখানে সালমানের অববয়ে ছবি দেখা যায়। তিনি বলেন, এরপর গল্পে আরো কিছু বাঁকবদল রয়েছে।

জেসিয়া বলেন, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হওয়ার পর এই প্রথম কোনো খণ্ড নাটকে কাজ করছি। এত চমৎকার একটি গল্প দিয়ে আমার অভিনয় যাত্রা শুরু হচ্ছে ভাবতেও ভালো লাগছে। সালমানের সঙ্গে আমি কয়েকটি ইউটিউব কনটেন্টে কাজ করেছি, কিন্তু নাটকে তার সঙ্গে এবারই প্রথমবার কাজ করছি। আশা করছি ‘ছবির প্রতিচ্ছবি’ নাটকটি সবার কাছে ভালো লাগবে।

‘ছবির প্রতিচ্ছবি’ নাটকটি রচনা করেছেন আবদুল্লাহ জহির বাবু, নির্মাণ করছেন ফয়েজ আহমেদ রেজা। সালমান-জেসিয়া ছাড়াও অভিনয় করছেন আবুল হায়াত, কাজী উজ্জল, বাদল প্রমুখ। ঢাকার উত্তরায় গেল ২৬ ও ২৭ জানুয়ারি শুটিং হয়ে আজ টাঙ্গাইলের একটি জমিদারবাড়িতে নাটকটির শুটিং শেষ হচ্ছে বলে জানা গেছে। শিগগির এই নাটকটি চ্যানেল আই এর পর্দায় প্রচার হবে বলে জানান ফয়েজ আহমেদ রেজা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেসিয়ামিস ওয়ার্ল্ডসালমান
শেয়ারTweetPin

সর্বশেষ

একটি গল্প যা সারাজীবন মনে থাকবে: এএফএ সভাপতি

জুলাই ২১, ২০২৬

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জুলাই ২১, ২০২৬

দিল্লিতে চলছে ককরোচ পার্টির বিক্ষোভ, ওয়াংচুকের অনশন অব্যাহত

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের মধ্যে নতুন সড়ক নিরাপত্তা আইন, জাতিসংঘে বাংলাদেশের প্রতিশ্রুতি

জুলাই ২১, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT