চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বহিরাগতের হামলার শিকার ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যার হুমকি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৪ অপরাহ্ন ২৮, মার্চ ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

ক্যাম্পাসে বহিরাগতদের কর্তৃক হামলার বিচার না করা হলে এবং ক্যাম্পাস বহিরাগতমুক্ত না হলে আত্মহত্যা করবেন বলে হুমকি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাজুল ইসলাম।

বৃহস্পতিবার দুপুরে বহিরাগতমুক্ত নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার দাবিতে আয়োজিত মানববন্ধন পরবর্তী সমাবেশে এ হুমকি দেন তিনি।

মঙ্গলবার রাত ১০টার দিকে ঢাবি ও বুয়েটের মধ্যবর্তী ‘পলাশী’ থেকে ক্যাম্পাসে ফেরার পথে বহিরাগত এক যুবকের সঙ্গে তাজুল ইসলামের ধাক্কা লাগে। এ নিয়ে প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই যুবকসহ তার সতীর্থরা তাজুলকে বেধড়ক মারধর করে।

এ ঘটনায় তাজুলের হাত ভেঙে যায়। শরীরের অন্যান্য স্থানেও গুরুতর আঘাত পান তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। সেখান থেকে এসে মানববন্ধনে অংশ নেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে সমাবেশে তাজুল ইসলাম বলেন, আমার উপর হামলার বিচার না করা হলে এবং ক্যাম্পাস বহিরাগতমুক্ত না হলে আমি আত্মহত্যা করবো। আর যদি আমাকে লিখিতভাবে অভিযোগ দিতে বলা হয় তাহলে প্রয়োজনে রক্ত দিয়ে সে অভিযোগপত্র লিখতে আমি রাজি আছি।

এসময় তার সঙ্গে সংহতি জানান ডাকসুর ভিপি নুরুল হক নুর, এজিএস সাদ্দাম হোসাইন, সদস্য রাকিবুল হাসান ঐতিহ্য। এসময় সেখানে কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক ফারুক হাসান, মশিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Reneta

সেখানে নুরুল হক নুর বলেন, দীর্ঘদিন ডাকসু না থাকায় শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের সম্পর্ক হয়েছে ‘সুপেরিয়র’ ও ‘ইনফেরিয়র’ এর মতো। এ সমস্যা দীর্ঘদিনের। যেকোনো বিষয়ে প্রশাসনকে জানালে তারা ‘গা ছাড়া’ ভাব দেখায়। ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ বিচরণের বিষয়ে অভিযোগ করলে তারা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের রাস্তা সিটি কর্পোরেশনের আওতায়’।

অথচ গতবছর সলিমুল্লাহ মুসলিম হলের সঙ্গে বুয়েটের সমস্যা হলে বুয়েট কর্তৃপক্ষ বহিরাগত ও বহিরাগত যানবাহন নিয়ন্ত্রণ করে। তিনি বলেন, এখন শুধু লিখিত আকারে দাবি জানিয়ে বসে থাকবো না, দাবি আদায়ে সচেষ্ট হবো। ক্যাম্পাসের সড়কে শৃঙ্খলা আনয়নে ডাকসুর পক্ষ থেকে শুক্রবার একটি মিটিং করা হবে। মিটিংয়ের সিদ্ধান্ত সকলকে জানানো হবে। এর বাইরেও যদি শিক্ষার্থীদের কোনো দাবি আমাদের তা প্রশাসনের কাছে তুলে ধরবো।

সাদ্দাম হোসাইন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি শিক্ষা প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও বাইরের মানুষের কারণে শিক্ষার্থীদের একাডেমিক পরিবেশ বিঘ্নিত হয়।

আমরা এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে জানিয়েছি। এরপরও যদি প্রশাসন ব্যবস্থা না নেয় তাহলে ছাত্ররাই প্রশাসনের ভূমিকা পালন করবে। তাজুলের উপর হামলায় জড়িতদের সনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। তিনি বলেন, প্রশাসন যদি চাইতো তাহলে আজ আমাদের রাজপথ প্রকম্পিত করতে হতো না। বিশ্ববিদ্যালয়ের সমস্ত কার্যক্রমের কেন্দ্রবিন্দু হবে শিক্ষার্থীরা। তাদের সুবিধার জন্যই প্রশাসনকে কাজ করতে হবে।

এর আগে বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে এর আয়োজন করা হয়। মানববন্ধনে ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা।

এ সময় তাদের সঙ্গে সংহতি জানিয়ে যোগ দেন ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন, সংস্কৃতি সম্পাদক আসিফ তালুকদার, আন্তর্জাতিক সম্পাদক শাহরিমা তানজিনা অর্ণি ও সদস্য তানভির হাসান সৈকত। সেখানে ডাকসু নেতারা লিখিত অভিযোগ দেওয়ার কথা বলেন। মানববন্ধন শেষে তারা ক্যাম্পাসে বিক্ষোভ করেন। বিক্ষোভটি প্রক্টর অফিসের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: হুমকি
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT