চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বসুরহাটে আওয়ামী লীগের দুইপক্ষের প্রাণঘাতী সংঘর্ষের পর ১৪৪ ধারা  

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫২ পূর্বাহ্ন ১০, মার্চ ২০২১
জনপদ, নোয়াখালী
A A

নোয়াখালীর বসুরহাটে আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর পৌর এলাকায় বুধবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে সব ধরণের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে প্রশাসন।

মঙ্গলবার দিবাগত রাতে পৌর মেয়র আবদুল কাদের মির্জা এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের ওই সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মোঃ আলাউদ্দিন। আহত হন অর্ধশতাধিক।

নিহত আলাউদ্দিন কোম্পানীগঞ্জের চর ফকিরার মমিনুল হকের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদলের সমর্থক বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খাঁনের ওপর হামলার প্রতিবাদে বসুরহাট বাজারে সভা করে মিজানুর রহমান বাদলের সমর্থকরা। সভা শেষে এক পর্যায়ে এসে শুরু হয় সংঘর্ষ।

পরে সেই সংঘর্ষ ছড়িয়ে পড়ে বিভিন্ন স্থানে। দফায় দফায় ঘটা ওই সংঘর্ষের মধ্যে রাত ৮টার দিকে মেয়র আবদুল কাদের মির্জার সমর্থকরা মিছিল বের করে। তখন বাদলের সমর্থকদের সাথে আবার সংঘর্ষ শুরু হয়।

ওই সময় ভাঙচুর করা হয় দোকানপাট ও অটোরিকশা। ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও বেশ কয়েক রাউন্ড টিয়ারসেল ও শর্টগানের গুলি ছুঁড়ে।

Reneta

ঘটনার পর ১৩ জন গুলিবিদ্ধসহ আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিহত আলাউদ্দিনকে মৃত ঘোষণা করেন। সেখানে গুলিবিদ্ধ একজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাতেই ঢাকায় পাঠানো হয়ে।

নোয়াখালীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ডাক্তার সৈয়দ মোহাম্মদ আব্দুল আজিজ ১৩ জন গুলিবিদ্ধ অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি হয়েছেন বলে নিশ্চিত করেছেন।

আলাউদ্দিনের মৃত্যুর খবর নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহেদুল হক সাংবাদিকদের বলেন, সংঘর্ষে দুই পক্ষের লোকজনই আহত হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, উপজেলা প্রশাসন বুধবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত বসুরহাট পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে সব ধরণের সভা- সমাবেশ ছাড়াও এক সঙ্গে তিনজনে বেশি জমায়েত নিষিদ্ধ করেছে।

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগবসিরহাট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গ্যাসের মারাত্মক স্বল্পচাপ থাকবে

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: ইসি আনোয়ারুল ইসলাম।

তড়িঘড়ি করে গেজেট প্রকাশের অভিযোগ সঠিক নয়: ইসি

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

যারা মিডিয়ার বাইরে, আপনাদের সংসার কেন টিকছে না?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিক জেলে যাননি: তথ্য উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

গণভোটের পুরোটাই মানতে হবে: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT