অপরাধ

বসিলার জঙ্গি আস্তানার ভেতরে কেউ জীবিত নেই: র‌্যাব

বসিলার জঙ্গি আস্তানার ভেতরে কেউ জীবিত নেই: র‌্যাব

রাজধানীর বসিলায় মেট্রো হাউজিংয়ে জঙ্গি আস্তানায় কমান্ডো অভিযানে ২ জন নিহত হয়েছে। আস্তানার ভেতরে কেউ জীবিত নেই।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার প্রধান কমান্ডার মুফতি মাহমুদ খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন: ওই আস্তানার ভেতরে অবিস্ফোরিত অবস্থায় ইমপ্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

এর আগে সোমবার সকালে জঙ্গি আস্তানা সন্দেহে ওই বাড়িতে কমান্ডো অভিযান চালায় র‌্যাব। এসময় বাড়ির কেয়ারটেকার ও দারোয়ানসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

বিশেষ ফোর্স ঢোকার পর বাড়িটিতে কয়েক দফা গুলির শব্দ শোনা যায়। পরিস্থিতি পর্যবেক্ষণে র‌্যাবের পক্ষ থেকে ড্রোন ওড়াতে দেখা যায় ওই এলাকায়।

আস্তানার ভেতরে কেউ জীবিত নেই। অবিস্ফোরিত অবস্থায় আইইডি ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। সেজন্য বোম্ব ডিসপোজাল ইউনিট অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করছে। অবিস্ফোরিত আইইডিগুলো নিষ্ক্রিয় করার কাজ করছে।

এর পরিপ্রেক্ষিতে বাড়ির ভেতরে বড় ধরনের বিষ্ফোরণ ঘটায় জঙ্গিরা।

সোমবার রাত সাড়ে ৩টার দিকে জঙ্গি আস্তানা সন্দেহে বসিলার ওই বাড়িটি ঘিরে ফেলা হয়।

মুফতি মাহমুদ খান বলেন: গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি বসিলার মেট্রো হাউজিং এলাকার ওই বাড়িটিতে জঙ্গিরা অবস্থান করছে। তখন সেখানে অভিযানে যাই।

তিনি জানান: অভিযানের শুরুতেই ওই বাসার একটি কক্ষ থেকে বিস্ফোরণ ঘটানো হয়। এরপর ভেতর থেকে র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে র‍্যাবও পাল্টা গুলি ছোড়ে। সকাল পৌনে ৫টার দিকে ওই বাসায় বেশ বড় ধরনের একটি বিস্ফোরণ ঘটানো হয়।

বিষয়:বসিলায় জঙ্গি আস্তানা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…