চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বলি’র জন্য ফাইটিং শিখেছেন পলাশ, ঝরিয়েছেন রক্ত

নাহিয়ান ইমন নাহিয়ান ইমন
৪:৫৬ অপরাহ্ণ ২৩, নভেম্বর ২০২১
বিনোদন
A A
পলাশের ছবি, যিনি বলি'র জন্য ফাইটিং শিখেছেন, ঝরিয়েছেন রক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

তকদীর, মহানগর দিয়ে আলোচনায় এসেছে ‘হইচই বাংলাদেশ’। জনপ্রিয় এই ওটিটি প্লাটফর্মের উদ্যোগে নির্মিত নতুন ওয়েব সিরিজ ‘বলি’ আসছে ডিসেম্বরে। বিজ্ঞাপন বানিয়ে হাত পাকানো নির্মাতা শংখ দাশগুপ্তের পরিচালনায় এতে অভিনয় করেন চঞ্চল চৌধুরী, জিয়াউল হক পলাশ, সোহানা সাবা, সাফা কবির, সোহেল মণ্ডল, মৌসুমি মৌ, ইরেশ যাকের, লুৎফুর রহমান জর্জ, সালাউদ্দিন লাভলুসহ অনেকে।

কদিন আগে ‘বলি’র প্রথম টিজার ও পোস্টার প্রকাশের পর নজর কেড়েছে। সবকিছু ছাপিয়ে অন্যরকমভাবে লুক নিয়ে আলোচনা হচ্ছে কাজল আরেফিন অমি’র ‘ব্যালেচর পয়েন্ট’ নাটকের কাবিলা খ্যাত পলাশের। গোঁফসহ পোড় খাওয়া চেহারায় পলাশের এই লুক ও চরিত্রটি আগ্রহের শীর্ষে দর্শকের।

চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপকালে সিরিজটিতে যুক্ত হওয়া, চরিত্র ও কাজের অভিজ্ঞতা জানিয়েছেন পলাশ…

‘বলি’তে যুক্ত হলেন যেভাবে…
পরিচালক শংখ দা ফোন করে সিরিজটির ব্যাপারে কথার বলার জন্য ডাকেন। তার অফিসে যাওয়ার পরে পুরো গল্পটা আমাকে শোনান। কিন্তু আমার জন্য কোন চরিত্র শুরুতে বলেননি। গল্প শোনার পর সবগুলো চরিত্রের মধ্যে নিজাম চরিত্র আমার কাছে অন্যরকম (খাতারনাগ) লাগে। পরে দাদা জানান, আমার চরিত্রটি হচ্ছে নিজাম। তখন আমার মনে হয়েছিল, আগে যেসব চরিত্র করেছি সবগুলো থেকে নিজাম একেবারেই আলাদা। তখন দাদাকে জিজ্ঞেস করেছিলাম, এই চরিত্রটির জন্য আমাকে কেন ভাবলেন? উনি বলেছিলেন, পলাশের ভেতরের আরেকটা অভিনেতা পলাশ রয়েছে। সেই রিয়েল পলাশকে বের করতে চাই।

নিজামের ভিন্নরকম লুক…
লুক নিয়ে কিছুদিন ধরে পর্যালোচনা করা হয়। মেকাপ আর্টিস্ট সেতু আপু এবং পরিচালক শংখ দা মিলে আমার একটা লুক বের করেন। সেখানে আমিও কিছু ইনপুট দেই। শুরুতে হইচই থেকে বলা ছিল কোনোভাবেই লুক প্রকাশ করা যাবে না। লুক সেটের তিন সপ্তাহ পরে শুটিং শুরু হয়েছিল। মাঝের কয়েকটি দিন আমাকে মুখ ঢেকে, ক্যাপ পরে চলাফেরা করতে বেশ কষ্ট হয়েছে। স্ক্রিনে যে পলাশ আসবে সে খুবই অচেনা মানুষ। যাকে কেউ চেনে না। চরিত্রের সঙ্গে মিশে যেতে আমার সময় লেগেছে। নিজাম খুব রুথলেস। ক্ষমতাধর ব্যক্তির সঙ্গে বসবাস করে। অনেক গিমিক রয়েছে।

চরিত্রটির জন্য ফাইটিং শেখা…
এই শুটিংয়ের জন্য অ্যাডওয়ার্ড ভাইয়ের কাছ থেকে দুই সপ্তাহ ধরে ফাইট শিখেছি। প্রতিদিন সকালে খিলক্ষেত গিয়ে ফাইট শিখতাম। অ্যাডওয়ার্ড ভাই আমাকে খুব যত্ন নিয়ে ফাইট শিখিয়েছে। এজন্য তার কাছে কৃতজ্ঞ। এর বাইরে মেকাপ, কস্টিউম থেকে ইউনিটের প্রত্যেকেই তাদের জায়গায় খুবই জোশ। আরেকটি মানুষের কথা স্পেশাল ভাবে বলতে চাই, তিনি চঞ্চল ভাই। পুরো শুটিংয়ে উনি আমার শিক্ষকের মতো ছিলেন। এটা আমি কখনই ভুলবো না। ওনার সঙ্গে দৃশ্য হওয়ার পর বলতেন, শুধু একা আমি করলে হবে না। সবাইকে ভালো করতে হবে। এই কথায় ভীষণ অনুপ্রেরণা পেয়েছি। নাসিরউদ্দিন ভাই, ইরেশ যাকের ভাই, সাফা কবির প্রত্যেকেই সহযোগিতা করেছেন নইলে পায়ে ক্ষত থাকার পরে সুন্দরভাবে কাজটি শেষ করতে পারতাম না।

পলাশ ফাইটিং স্টাইলে প্রস্তুত, রক্ত ঝরছে. Channel i News - চ্যানেল আই নিউজ শুটিং অভিজ্ঞতা…
কুয়াকাটা-মানিকগঞ্জ সবমিলে আমি ২৪ দিন শুটিং করেছি। এমন জায়গায় শুটিং করেছি সেখানে কুয়াকাটা থেকে বাইকে করে যেতে সময় লাগতো দুই ঘণ্টা। সারাদিন রোদের মধ্যে শুটিং হতো। প্রথমদিন শুটিং করতে গিয়ে আমাকে যে জুতা পরানো হয়েছিল পা ছিলে যায়। এরপর থেকে সকালে উঠে দুই পায়ে ব্যান্ডেজ করে মোজা পরে তারপর জুতা (বুট) পরতাম। এমন অবস্থা হয় পা গর্ত হয়ে যায়। ঘুম থেকে উঠে দেখি বিছানা রক্তে ভিজে গেছে। সেখানে ভালো ডাক্তার ছিল না। আমার ছিল ডার্ক মেকাপ। শুটিং থেকে ফিরে হাত গলা মুখ সবখান থেকে মেকাপ তুলতেই ঘণ্টা খানেক লেগে যেতো। সকাল সাতটায় হোটেলের নিচে বাইক আসতো ৭০-৮০টা। আর্টিস্টরা সবাই বাইকে করে যেতাম। ক্যামেরা একেকজন নিয়ে যেতো। ভোর রাতে লাইট নিয়ে যেতো ভ্যানে করে। ওইখানে শুটিং করা আমার জন্য এক্সট্রিম লেভেলের অভিজ্ঞতা। শংখ দাদার পুরো টিম খুব গোছানো। নইলে ১৬০জন নিয়ে কুয়াকাটার মতো জায়গায় শুটিং করা সম্ভব ছিল না। যেটা শংখ দাদার স্ক্রিনে দরকার সেটা উনি করেই ছাড়েন।

ট্যাগ: আরেফিন অমিইরেশ যাকেরকাবিলাচঞ্চল চৌধুরীজিয়াউল হক পলাশটিজারপোস্টারবলিমহানগরমৌসুমি মৌলিড বিনোদনলুৎফুর রহমান জর্জসাফা কবিরসালাউদ্দিন লাভলুসোহানা সাবাসোহেল মণ্ডলহইচই
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বৃহস্পতিবার আসছে আতিকের নতুন ছবির ট্রেলার

পরবর্তী

শাশ্বতের বদলে কেন অভিষেক?

পরবর্তী
অভিষেকের চরিত্রের ছবি, দুই দিকের মুখের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শাশ্বতের বদলে কেন অভিষেক?

বাংলাদেশে কারিগরি ও ভোকেশনাল শিক্ষার উন্নয়নে আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

মানসম্মত কারিগরি শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT