যে কোনো উৎসবেই বলিউড তারকারা তাদের ভক্তদেরকে উইশ করতে ভোলেন না। তাই ঈদ উল আজহাতেও ভক্তদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকারা। সামাজিক মাধ্যম টুইটারে ভক্তদেরকে শুভকামনা জানিয়ে এই শুভেচ্ছা বার্তা দিয়েছেন তারা। চলুন এক নজরে দেখে নেয়া যাক বলিউড তারকাদের টুইটার বার্তাগুলো।
অমিতাভ বচ্চন: ঈদ মোবারক
সালমান খান: নমস্কার, সাত শ্রী আকাল, খেম চো, আসসালামুয়ালাইকুম। সবাইকে ঈদ মোবারাক।
সাবানা আজমি: ঈদ মোবারাক সবাইকে। শান্তি, খুশি এবং সাফল্যে ভরে যাক সবার জীবন।
অনুপম খের: সবাইকে ঈদ মোবারক। ভালোবাসা, শান্তি এবং খুশি থাকুন সব সময়।
অনিল কাপুর: পৃথিবীর যে কোনো প্রান্তে যে যেভাবে ঈদ উদযাপন করছেন, আপনাকে এবং আপনার ভালোবাসার মানুষগুলোকে জানাই ঈদ উল আজহার শুভেচ্ছা।
মনোজ বাজপেয়ী: সবাইকে জানাই ঈদ মোবারাক।
একতা কাপুর: পৃথিবীর সব মুসলিমদের জানাই ঈদের শুভেচ্ছা। আল্লাহ রহমত সবার ওপর থাকুক আজ, কাল এবং আগামীতেও।
আরবাজ খান: ঈদ মোবারাক সবাইকে। শান্তি এবং আনন্দ; ভালোবাসা এবং ক্ষমা।
হিন্দুস্তান টাইমস।










