চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউড অভিনেত্রীর ৬ মাসের জেল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০০ অপরাহ্ণ ২২, জুলাই ২০১৯
বিনোদন
A A

দীর্ঘদিন ধরে বলিউডের রূপালি পর্দার আড়ালে রয়েছেন ‘সাকি সাকি’ গার্ল খ্যাত কোয়েনা মিত্র। তবে হঠাৎ করেই সংবাদের শিরোনাম হলেন তিনি। যদিও সেটি তার অভিনয়ের জন্য নয় বরং জালিয়াতির মামলায় জড়িয়ে!

হ্যাঁ, চেক জালিয়াতি মামলায় বলিউড অভিনেত্রী কোয়েনা মিত্রকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন মুম্বাইয়ের আন্ধেরির ম্যাজিস্ট্রেট আদালত। ভারতীয় সংবাদমাধ্যম এমনটাই জানিয়েছে।

বলিউড হাঙ্গামায় প্রকাশিত সংবাদে বলা হয়েছে, ২০১৩ সালে কোয়েনা মিত্রের বিরুদ্ধে চেক জালিয়াতির অভিযোগ এনে অর্থ ফেরত চেয়ে মামলা দায়ের করেছিলেন মডেল পুনম শেঠি। সেই মামলার অভিযোগ বলা হয়েছিল, পুনম শেঠির কাছ থেকে ২২ লাখ টাকা ধার নিয়েছিলেন কোয়েনা মিত্র। কিন্তু এই অর্থ ফেরত দেওয়ার সময় ৩ লাখ রুপির একটি চেক বাউন্স হয়। যা পুনমকে ফেরত দেননি কোয়েনা। ফলে কোয়েনার বিরুদ্ধে ২০১৩ সালের ১০ অক্টোবর একটি মামলা দায়ের করেন পুনম। যার শুনানিতে কোয়েনা মিত্রকে ১.৬৪ লাখ রুপি সুদসহ ৪.৬৪ লাখ রুপি এ মামলার বাদি মডেল পুনমকে দেওয়ারও নির্দেশ দিয়েছেন আদালত।

যদিও এমন অভিযোগ অস্বীকার করেছেন কোয়েনা। জানিয়েছেন, এটা তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ, মিথ্যে মামলা। শেষ শুনানিতে আদালতে উপস্থিত ছিলেন না কোয়েনার আইনজীবী ফলে আদালত তার কোন বক্তব্য শোনেননি। আর এরপর কোন বিবেচনা ছাড়াই আদালত তার রায় দিয়ে দিয়েছেন বলে এক বক্তব্যে জানিয়েছেন কোয়েনা।

কোয়েনার ভাষ্য, বিষয়টি নিয়ে তিনি উচ্চ আদালতে চ্যালেঞ্জ করবেন। যার প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু করে দিয়েছেন তার আইনজীবী।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাকিস্তান দলকে ‘জাতে’ তুলবেন প্রধানমন্ত্রী ইমরান

পরবর্তী

ধবধবে ঝরঝরে লবণ নিয়ে ভয়ংকর তথ্য

পরবর্তী

ধবধবে ঝরঝরে লবণ নিয়ে ভয়ংকর তথ্য

জুয়েল আহমেদ (ছবি: ফেসবুক)

বিশ্ব সাঁতারে আরিফুলের পর হতাশ করলেন জুয়েলও

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

কানাডায় প্রবাসীদের ফিফা বিশ্বকাপকে ঘিরে সম্প্রীতির মিলনমেলা

জুলাই ২০, ২০২৬

সন্ধ্যায় শরিক ও জোট নেতাদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

জুলাই ২০, ২০২৬

টানা আট রাত ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

জুলাই ২০, ২০২৬

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT