চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউডে পা রাখছেন শাহরুখ পুত্র আরিয়ান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫১ অপরাহ্ন ১৮, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A

চলতি বছর বলিউডের চর্চিত বিষয়গুলোর মধ্যে অন্যতম হল মাদক মামলায় শাহরুখ পুত্র আরিয়ান খানের গ্রেপ্তার! প্রমোদতরীর মাদককাণ্ডে গেল সেপ্টেবরের শুরুতে গ্রেপ্তার হয়ে প্রায় একমাসের মত কারাবন্দী থাকতে হয়েছিল আরিয়ানকে। তবে সম্প্রতি মুম্বাই হাইকোর্টের তরফে এই তারকা-পুত্রকে সাপ্তাহিক হাজিরা দেওয়া থেকেও মুক্তি দেওয়ায় কিছুটা স্বস্তি মিলেছে তার।

আর এরই মাঝে শোনা যাচ্ছে খুব শিগগির বলিউডে নিজের ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন আরিয়ান। জানা গেছে, বলিউডের কিছু নাম করা প্রযোজনা সংস্থার সাথে কাজ করে সিনেমা বানানোয় হাতেখড়ি হবে আরিয়ানের।

ই-টাইমসের এক প্রতিবেদন অনুসারে, সিনেমা বানানোর ওয়ার্কশপের জন্য আরিয়ানের বিদেশ যাওয়ার কথা ছিল। হলিউডের কিছু বড় প্রযোজনা সংস্থার সাথে কাজ করে অভিজ্ঞতা অর্জন করে দেশে ফেরার পরিকল্পনা করে রেখেছিলেন আরিয়ান। কিন্তু মাদক মামলায় জামিন পাওয়ার জন্য তাকে নিজের পাসপোর্ট জমা রাখতে হয়েছে। ফলে আপাতত বিদেশে যাওয়ার সুযোগ নেই তার!

তবে মাদক মামলার কারণে আরিয়ানের ক্যারিয়ারে যেন কোন প্রভাব না পরে সেদিকে লক্ষ্য রাখতেই শাহরুখ ঠিক করেছেন ভারতে থেকেই ফিল্ম ওয়ার্কশপ করবে আরিয়ান। আর সেই কারণে ইতোমধ্যেই দু’-একটি প্রযোজনা সংস্থার সাথে কথাও বলে নিয়েছেন। এর মধ্যে নাম রয়েছে আদিত্য চোপড়ার যশরাজ প্রোডাকশন হাউজ ও করণ জোহরের ধর্ম প্রোডাকশনের।

ইতোমধ্যে সাইফ পুত্র ইব্রাহিমও করণ জোহরের সহকারি হিসেবে কাজ করছেন ‘রকি অউর রনি কি প্রেম কাহানি’ ছবিতে। সেই পথে হেঁটেই হয়তো করণ জোহরের পরবর্তী বিগ বাজেট ছবি ‘তখত’এ কাজ করতে পারেন আরিয়ান।

আবার শোনা যাচ্ছে, শাহরুখের ‘পাঠান’ ছবিতেও কাজ করতে পারেন আরিয়ান। মোটকথা, ২০২২ সালের মধ্যেই নিজের ফিল্মি ক্যারিয়ার শুরু করে দেবেন শাহরুখ খানের বড় ছেলে।

Jui  Banner Campaign
ট্যাগ: আরিয়ান খানক্যারিয়ারবলিউডলিড বিনোদনশাহরুখ খানশাহরুখ পুত্র আরিয়ানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্রিকেট আইনে যেসব বড় পরিবর্তন আনল এমসিসি

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আবারও উত্তরবঙ্গ সফরে যাবেন তারেক রহমান

ফেব্রুয়ারি ৪, ২০২৬

কোচিং সেন্টার বন্ধসহ নানা নিয়মের শিক্ষা আইনের খসড়া প্রস্তুত

ফেব্রুয়ারি ৪, ২০২৬

নির্বাচনী প্রচারে বরিশাল ও ফরিদপুরে যাচ্ছেন তারেক রহমান

ফেব্রুয়ারি ৪, ২০২৬

সরিষার হলুদ ফুলে নতুন স্বপ্ন বুনছেন জয়পুরহাটের কৃষকরা

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT