চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউডে ‘থেরি’র রিমেক, বিজয়ের চরিত্রে বরুণ?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৮ অপরাহ্ন ২২, এপ্রিল ২০২০
বিনোদন
A A

দক্ষিণ ভারতের ‍সুপারস্টার অভিনেতা বিজয়ের ব্লকবাস্টার ছবি ‘থেরি’। গুঞ্জন শোনা যাচ্ছে, এই ছবিটির রিমেক হবে বলিউডে! যেখানে বিজয়ের চরিত্রটি করবেন বরুণ ধাওয়ান! 

প্রজেক্টটির বিশেষ একটি সূত্রের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, অ্যাটলি কুমার পরিচালিত দক্ষিণী ব্লকবাস্টার ‘থেরি’ সিনেমার রিমেকের জন্য বরুণকে প্রস্তাব দেওয়া হয়েছে এবং তিনি বিষয়টি নিয়ে বেশ আগ্রহী বলে মনে হচ্ছে। তবে রিমেকের পরিচালনার দায়িত্বে অ্যাটলি থাকবেন কিনা সেটি সম্পর্কে এখনই নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। অ্যাটলি পরিচালনা না করলেও ছবিটির জন্য একজন দক্ষ পরিচালকই থাকবে বলে জানিয়েছে ‍সূত্রটি।

২০১২ সালে করণ জোহর প্রযোজিত সিনেমা ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর মধ্য দিয়ে বলিউডে অভিষেক করেছিলেন হালের সেনসেশন বরুণ ধাওয়ানের। প্রথম সিনেমাতেই অভিনয়ের জন্যই ব্যাপক প্রসংশিত হয়েছিলেন বরুণ। এরপর একে একে ৯ টি হিট সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন এই অভিনেতা। তবে ‘থেরি’র জন্য কতোটা মানানসই তিনি? এমন প্রশ্নই উঠছে সোশাল মিডিয়ায়!

এদিকে করোনা ভাইরাসের সংক্রমণের কারণে বন্ধ হয়ে গেছে সিনেমার শুটিং, সিনেমা মুক্তি সহ যাবতীয় কাজ। ফলে আটকে আছে বরুণের আসন্ন সিনেমা ‘কুলি নাম্বার ওয়ান’ এর শুটিং। ফলে এই মহামারী না যাওয়া পর্যন্ত কোন কিছুই নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না।

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাটলিবরুণ ধাওয়ানবলিউডবিজয়রিমেক
শেয়ারTweetPin

সর্বশেষ

থানা ও পুলিশ ফাঁড়ি নির্মাণে ৭০৭ কোটি ৫৫ লাখ টাকার প্রকল্প অনুমোদন

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তাকে বদলি

ফেব্রুয়ারি ৬, ২০২৬

গুলশানে পুলিশের এডিসিকে মারধর; গ্রেপ্তার ৫

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কতা জারি

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ডেকে ছবি তুলেছিলেন বেট্র লি, বিগ ব্যাশে আরও যেসব অভিজ্ঞতা রিশাদের

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT