চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউডে ঈদের গান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২১ পূর্বাহ্ণ ২৬, জুন ২০১৭
বিনোদন
A A
ঈদের গান

ঈদের গান

আজ খুশির ঈদ। ঈদের সেই বাঁকা চাঁদ যেন উঠেছে বলিউডের আকাশেও। বলিউড সিনেমার বেশ কিছু গানে উঠে এসেছে ঈদ উৎসবের কথা। যে কোনো ঈদের পার্টির আমেজ বহু গুণে বাড়িয়ে দিতে পারে এই গানগুলো। তেমনই পাঁচটি গানের দিকে চোখ ফেরানো যাক।

আজ কি পার্টি
বলিউডে ঈদের গানের কথা উঠলে প্রথমেই রাখতে হবে সালমান খানের ‘বজরঙ্গি ভাইজান’ ছবির সেই ‘আজ কি পার্টি’ গানটি। সালমানের সঙ্গে কারিনার ঝলমলে এই গানটি ঈদের যে কোনো পার্টিতে বাজবেই। গায়ক মিকা সিংয়ের ব্যাতিক্রমী কণ্ঠে যেন ঈদের অন্য রকম এক আমেজ ফুটে ওঠে।

আরজিয়াঁ
‘দিল্লি সিক্স’ সিনেমার এ গানটি জুড়েই রয়েছে ঈদ। অনেকটা কাওয়ালী ধাঁচের এ গানটি গেয়েছেন জাভেদ আলী ও কৈলাশ খের। ‘মওলা মওলা মওলা মেরে মওলা’ গানটি শোনেনি, এমন খুব কমই আছে। পুরো গানেই ঈদের তাৎপর্যের কথা বলা আছে। বন্ধুত্ব ও ভালোবাসাও ঠাই পেয়েছে এ গানে।

চাঁদ নজর আ গ্যায়া

এ গানটি গাওয়া হয়েছিল ‘হিরো হিন্দুস্থানি’ (১৯৯৮) সিনেমায়। পুরোনো হলেও এখনো প্রায়ই বাজতে শোনা যায় গানটি। রমজানের শেষে ওঠে ঈদের চাঁদ। খুশি আর আনন্দের বার্তা নিয়ে। গানটিতে কণ্ঠ দিয়েছেন সনু নিগম, অলগা ইয়াগিক।

নূর ই খোদা
কিং খান শাহরুখের ‘মাই নেম ইজ খান’ সিনেমার এ গানটিকও রাখতে হবে ঈদের প্লে লিষ্টে। আদনান সামী আর শ্রেয়া ঘোষালের গাওয়া এ গানটি অনেকটা আধ্যাত্বিক ধাঁচের। সেই সাথে পুরো গান জুড়েই আছে ঈদের বাড়তি আবেদন। শান্তি আর ন্যায় বিচারের খোঁজ করছেন শাহরুখ আর কাজল। এমনই দেখা গেছে গানটির দৃশ্যায়নে। গানটি সূফী সংগীতের ঢংয়ে গাওয়া।

মুবারাক ঈদ মুবারাক
সালমান খানের ‘তুমকো না ভোঁল পায়েঙ্গে’ (২০০২) ছবির এ গানটিতে খুঁজে পাওয়া যাবে দারুণ এক উৎসবের আমেজ। ঈদের কথা মাথায় রেখেই করা হয়েছিল গানটি। এর দৃশ্যায়নে দেখা যায় সালমান আর সুস্মিতা সেন পরস্পর ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। এতে কণ্ঠ দিয়েছেন সনু নিগম, অরবিন্দর সিংসহ অনেকে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতকে এগিয়ে রাখলেন রাহানে

পরবর্তী

সব ঈদেই ‘সালমান’!

পরবর্তী
সালমান খান

সব ঈদেই ‘সালমান’!

অপু বিশ্বাস ও বর্ষা

অপু বিশ্বাস আর বর্ষার চাঁদ রাতের হাসি

সর্বশেষ

সালাম দিয়ে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

আগস্ট ২৭, ২০২৬
নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে চ্যানেল আই অনলাইন প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

নজরুল বনাম বৃটিশ সরকার: ধুমকেতুর আগুনে রাষ্ট্রদ্রোহের মামলা!

আগস্ট ২৭, ২০২৬

বাংলাদেশ আসক্তি পেশাজীবী সংগঠনের নতুন কমিটি

আগস্ট ২৭, ২০২৬

৬৪ জেলার আইনশৃঙ্খলাসহ সরকারি কার্যক্রম তদারকির দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

আগস্ট ২৭, ২০২৬

প্রেমিক যুগলকে পৈশাচিক কায়দায় নির্যাতন, গ্রেপ্তার-৩

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT