হলিউড অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ জানিয়েছেন বলিউডে অভিনয় করার ব্যাপারে আগ্রহ আছে তার। ছবির স্ক্রিপ্ট অবশ্যই একটু ভিন্ন ধারার হতে হবে। ভালো গল্পের ছবির প্রস্তাব পেলেই তিনি বলিউডে অভিনয় করবেন বলে জানিয়েছেন।
একটি সাক্ষাৎকারে ক্রিস হেমসওয়ার্থ কে জিজ্ঞেস করা হয় তিনি বলিউডে আগ্রহী কিনা সেই প্রসঙ্গে। হেমসওয়ার্থ বলেন, ‘অবশ্যই। যেখানেই মজার কাজ এবং স্ক্রিপ্ট আছে সেখানেই আমি যাব।’ ক্রিস হেমস ওয়ার্থের নতুন ছবি সুপারহিরো থরের তৃতীয় সিক্যুয়েল ‘থর: র্যাগনারক’-এ থাকছে আরেক সুপার হিরো হাল্ক। হাল্ক চরিত্রে থাকছেন মার্ক রাফেলো। রাফেলোর সঙ্গে অভিনয় নিয়েও দারুণ উচ্ছ্বাসিত ক্রিস। সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, মার্ক রাফেলোর সঙ্গে কাজ করার সময়গুলো দারুণ উপভোগ করেছেন তিনি।
তাইকা ওয়াতিতি পরিচালিত ‘থর: র্যাগনারক’ অন্য সিক্যুয়েলগুলো থেকে একটু ভিন্ন। মারভেল সিনেমাটিক ইউনিভার্সের অন্যতম ব্যবসা সফল সিরিজ ‘থর’-এর লম্বা চুলের সুপারহিরোকে এই ছবিতে ছোট চুলে দেখা যাবে। এছাড়াও তাকে ‘হ্যামার’ ছাড়াই যুদ্ধ করতে দেখা যাবে ছবিতে। ‘থর: র্যাগনারক’ ছবিটি মুক্তি পাবে ৩ নভেম্বর। ইন্ডিয়ান এক্সপ্রেস।







