চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউডের তিন খানের ঈদ উদযাপন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪১ অপরাহ্ণ ২২, আগস্ট ২০১৮
বিনোদন
A A

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই ঈদের আনন্দ ছোট বড় নির্বিশেষে সবার মাঝেই ছড়িয়ে যায়। আর তার ব্যতিক্রম হয় না তারকারদেরও মধ্যেও। সাধারণ আট দশজন মানুষের মতোই আয়োজন করে ঈদ উৎসব পালন করেন তারকারা। এক্ষেত্রে বলিউডের তারকাদের নামও উল্ল্যেখযোগ্য। আর ঈদের বলিউডের নাম আসা মানেই বলিউডের ‘খান’দের নাম আসা। এই ‘খান’ বলতেই বহির্বিশ্বে আমির, সালমান কিংবা শাহরুখের নামেই যেন সবাই বলিউডকে চেনেন। প্রতিবছরের মত এই বছরও ‘খান ভক্তরা’ জানতে উৎসুক তাদের প্রিয় অভিনেতারা ঈদে কী করছেন।

শাহরুখ খান
‘বলিউড বাদশা’ শাহরুখ খানের কাছে ঈদ হলো বিশেষ কিছু। মিলনের উৎসব। ফলে ঈদের দিনটি কখনোই একা কাটাতে চান না এ তারকা। বলিউডের কিং খান প্রতিবারের মতো এবারও নিজ বাংলো মান্নাতেই ঈদ উদযাপন করছেন। কিং খানের ঈদের দিন শুরু হয় ঈদের নামাজ পড়ার মধ্য দিয়ে। ঈদের দিন সকালবেলা তার বাড়িতেই হয় ঈদের জামাত, নামাজ পড়াতে আসেন মৌলভি।

এরপর মান্নাতের বাইরে অপেক্ষারত ভক্তদের ‘ঈদ মোবারক’ জানান শাহরুখ। নিজেদের মতো করেই স্ত্রী, দুই ছেলে আর এক মেয়েকে নিয়ে দিনটি বেশ আনন্দেই কাটান এ বলিউড তারকা। তবে পরিবারের সঙ্গে দিনটি কাটালেও ভক্তদের জন্য টুইট বার্তা পাঠিয়ে শুভেচ্ছা বিনিময় করেন কিং খান।

সালমান খান
ঈদ মানেই সালমান খানের সিনেমা। আর তাই ঈদে সালমান খানকে ঘিরে ভক্তদের আগ্রহ যেন একটু বেশি থাকে। আর সালমানও যেন তার ভক্তদের কোন ভাবেই নিরাশ করতে চান না। তাই প্রতি ঈদেই হিট সিনেমা উপহার দিয়ে প্রমাণ করেন ঈদ মানেই সালমান খান।

শুধু সিনেমা উপহার দিয়ে নয়, টুইটারে ভক্তদের উদ্দেশ্যে টুইট বার্তা দিয়ে ঈদের আনন্দ ভাগ করে নেন সাল্লু। তবে এতসবের বাইরেও ঈদ নিয়ে থাকে তার কিছু পরিকল্পনা। পরিবারের বড় ছেলে হিসেবে দায়িত্ব একটু বেশি নজরদারিতে রাখেন এ তারকা। মা-বাবা, ভাইদের নিয়েই থাকে পরিকল্পনার প্রধান অংশ।

তাই ঈদের দিন সকালটা বাবা আর ভাইদের নিয়ে নামাজ পড়েন তিনি। বাকিটা সময় পরিবারের সদস্যদের সঙ্গেই কাটান বলিউডের এ তারকা। এছাড়াও পরিবারের বাইরেও কাছের বন্ধুদের নিমন্ত্রণ করেন সালমান। এদিন বলিউডের অনেক তারকাই নিমন্ত্রিত থাকেন সালমানের বাড়িতে।

Reneta

আমির খান
বলিউডের আরেক খান, আমির খানের ঈদ উদযাপন শাহরুখ ও সালমানের চেয়ে একটু আলাদা। খুবই সাদামাটা আর অনাড়ম্বরভাবে ঈদ উদ্‌যাপন করেন তিনি। দিনটি বিশেষ হলেও প্রতি বছর প্রায় একইভাবে ঈদ পালন করেন এই তারকা।

ঈদকে একেবারেই ব্যক্তিগত একটি অনুষ্ঠান হিসেবে উদযাপন করেন আমির। পরিবারের সদস্য আর হাতেগোণা কয়েকজন বন্ধুকে নিয়েই দিনটি কাটান তিনি। সকালে মুম্বাই জামে মসজিদে নামাজ পড়েই পরিবারকে সময় দেন আমির। ঈদের দিন তিনি সাধারণত শুটিংয়ের কাজ রাখেন না। স্ত্রী, ছেলেকে নিয়েই ঈদের দিন পরিকল্পনা থাকে তার। সন্ধ্যার পর আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করেন আমির খান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমির খানঈদুল আযহাশাহরুখ খানসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

৩ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

তোমাদের হাতেই সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

জুলাই ২৭, ২০২৬

এলএনজি টার্মিনালের ত্রুটি মেরামত করতে একসপ্তাহ লাগবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT