চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউডের অন্তরা মিত্রের সঙ্গে রিজভীর গান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০২ অপরাহ্ণ ০৬, মে ২০২১
বিনোদন
A A

প্রথমবারের মতো বাংলাদেশি কোন সংগীতশিল্পীর সঙ্গে দ্বৈত গান করলেন বলিউডের জনপ্রিয় গায়িকা অন্তরা মিত্র। রোমান্টিক ঘরানার এই গানটিতে তিনি জুটি বেঁধেছেন ‘চোখেরই পলকে’ খ্যাত গায়ক রিজভী ওয়াহিদের সঙ্গে।

‘চলে আয়’ শিরোনামের এই গানটি লিখেছেন ঋতম সেন। সুর ও সংগীতায়োজন করেছেন ডাব্বু। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) প্রকাশ করছে গানটি।

অস্ট্রেলিয়ার বিভিন্ন মনোরম লোকেশনে গানটির ভিডিও নির্মাণ করেছেন চলচ্চিত্র নির্মাতা আশিকুর রহমান। এতে রিজভী ওয়াহিদের সঙ্গে মডেল হয়েছেন ভারতীয় মডেল, ড্যান্সার ও কোরিওগ্রাফার মানজাংকা জিনি ডি।

রিজভী ওয়াহিদ বলেন, আমার পছন্দের শিল্পীদের একজন অন্তরা মিত্র। তিনি বলিউডের জনপ্রিয় গায়িকা। বাংলা গান গেয়ে বাঙালি শ্রোতাদের মনও জয় করেছেন। তার সঙ্গে কাজটি করতে পেরে ভালো লাগছে। তিনি খুব সুন্দর গেয়েছেন। গানের গল্পের সঙ্গে মিল রেখেই ভিডিওটি বানানো হয়েছে। আশা করছি আমার অন্য গানগুলোর মত এটিও শ্রোতারা গ্রহণ করবেন।

আগামী ৭ মে (শুক্রবার) ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে গান- ভিডিওটি অবমুক্ত করা হবে। পাশাপাশি বাংলালিংক ভাইব, রবি স্প্ল্যাস এবং স্বাধীন মিউজিক অ্যাপে গানটি শুনতে পাওয়া যাবে।

বলিউডের বেশকিছু ছবিতে গান গেয়ে শ্রোতাপ্রিয়তা পেয়েছেন অন্তরা মিত্র। তার কণ্ঠে রাজনীতি, গোলমাল ৩, আর রাজকুমার, গ্যাংস্টার, দিলওয়ালে, আজহার, কলঙ্ক এবং সর্বশেষ ‘পাগলায়িত’ ছবির গানগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অন্তরা মিত্রঅরিজিৎ সিংআজহারকলঙ্কগানগ্যাংস্টারদিলওয়ালেবাংলা গানরাজনীতিরিজভী
শেয়ারTweetPin

সর্বশেষ

টেবিলের শীর্ষে ফিরেছে আর্সেনাল, জিতেছে লিভারপুল

এপ্রিল ২৬, ২০২৬

পিছিয়ে পড়েও সাউদাম্পটনকে হারিয়ে এফএ কাপের ফাইনালে ম্যানসিটি

এপ্রিল ২৬, ২০২৬
ছবি সংগৃহীত

মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল, পরিস্থিতি কোন পথে

এপ্রিল ২৬, ২০২৬

খাদ্য মজুদ বাড়ানোসহ কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ

এপ্রিল ২৫, ২০২৬

গেতাফেকে হারিয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT