চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউডকে নিয়ে মহেশের কটাক্ষের মাঝে ভাইরাল শাহরুখের পুরনো ভিডিও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৯ অপরাহ্ণ ১৩, মে ২০২২
বিনোদন
A A

বলিউড আমাকে উপযুক্ত পারিশ্রমিক দিতে পারবে না, তাই ওখানে গিয়ে আমি সময় নষ্ট করতে চাই না। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলিউডকে নিয়ে এমন তাচ্ছিল্য স্বরূপ মন্তব্য করে কটাক্ষের শিকার হয়েছেন ভারতের তেলেগু ছবির অন্যতম জনপ্রিয় অভিনেতা মহেশ বাবু।

শুধু তাই নয় বিষয়টি নিয়ে বলিউডের অনেক তারকাই মহেশের বিপক্ষে মুখ খুলেছেন। এবার ভাইরাল হলো বলিউড সুপারস্টার শাহরুখ খানের পুরোনো এক ভিডিও। ভাইরাল হওয়া ভিডিওটি মূলত ১৪ বছরের পুরনো একটি ভিডিও।

ভিডিওটিতে দেখা গেছে, বার্লিন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখকে খুব নম্র গলায় মিডিয়াকে বলতে শোনা গিয়েছিল, কেন তিনি নিজেকে হলিউডের জন্য অযোগ্য ভাবেন। আর সেই ভিডিও ভাইরাল হতেই ফের শাহরুখ মন জয় করে নিল নিজের অনুরাগীদের।

মূলত সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল যে, হলিউডে যোগ দেওয়া নিয়ে তিনি কী ভাবছেন! সেসময় কিং খান উত্তর দেন, ‘আমার ইংরেজি এতটা ভালো নয়। অভিনেতার উত্তর শুনে সেখানে উপস্থিত অনেকেই হেসে ফেলেন’।

শাহরুখ বলতে থাকেন, ‘ওরা যদি আমাকে বোবার চরিত্র দেয়, যেখানে যদি কোন কথা বলতে না হয় তাহলে হয়ত হতে পারে। আমি বিনয়ী হওয়ার চেষ্টা করছি না। আমার বয়স ৪২, একটু কালো, অভিনয়ের কোন ইউএসপি-ও নেই আমার। কুংফু জানি না, সালসা জানি না। আমি সেরকম লম্বাও নই। আমার মনে হয় না আমার হলিউডে যাওয়ার কোন সুযোগ রয়েছে। আমার তো অত গুণও নেই।

এরপর তিনি আরও বলেন, ‘তাই আমি আমার দেশেই কাজ করে যেতে চাই। মনে এই আশা নিয়ে, ভারতীয় সিনেমাকে বিশ্বমঞ্চে নিয়ে যেতে পারব।’

Reneta

শাহরুখের এই ভাইরাল সাক্ষাৎকার নিয়ে একজন ভক্ত লিখেছেন, ‘মহেশবাবু চাইলে এভাবেও উত্তর দিতে পারত। কিন্তু তা না করে বলিউডকে কটাক্ষ করল। তার মত একজন তারকার বোঝা উচিত ছিল কোন ইন্ডাস্ট্রিই ছোট নয়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কটাক্ষদক্ষিনী তারকাবলিউডভিডিওমহেশ বাবুশাহরুখ খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিউইয়র্কে দুর্বৃত্তের হামলায় বাংলাদেশি নিহত

পরবর্তী

‘সোনার ডিম দেয়া’ কৌতিনহোকে বড় লোকসানে বিক্রি বার্সার

পরবর্তী

‘সোনার ডিম দেয়া’ কৌতিনহোকে বড় লোকসানে বিক্রি বার্সার

বিএনপি বিশৃঙ্খলা করলে জনগণকে নিয়ে প্রতিহত করা হবে: তথ্যমন্ত্রী

সর্বশেষ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

জুলাই ২০, ২০২৬

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

‘আই-স্ক্রিনে’ বিশ্বকাপ সমাপনী ও ‘হাফ টাইম শো’

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ে তারকাদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ

জুলাই ২০, ২০২৬

বন্যার ক্ষতচিহ্ন ভরা বান্দরবানের ফসলের মাঠ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT