বলাৎকারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে লিগ্যাল নোটিশ

Legal notice icon colored website button on orange background.
বলাৎকারকে ধর্ষণ হিসেবে গণ্য করে এক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব ও ব্যারিস্টার মোহাম্মদ কাওছার ল’ অ্যাণ্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষ থেকে বৃহস্পতিবার এই নোটিসটি পাঠিয়েছেন।
স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, শিক্ষা সচিব, ধর্ম সচিব, আলিয়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর এই নোটিস পাঠানো হয়।
নোটিশে, দণ্ডবিধির ৩৭৫ ধারায় এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ ধারায় প্রয়োজনীয় পরিবর্তন এনে পুরুষ কর্তৃক বলাৎকারকে ধর্ষণ হিসেবে গণ্য করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে। নোটিস প্রাপ্তির ৫ দিনের মধ্যে এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।






