চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বলবয়’ মুশফিকের চোখে শুরুর মাশরাফী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৯ অপরাহ্ণ ২৪, মে ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

১৭ বছরের টগবগে তরুণ তখন মাশরাফী বিন মোর্ত্তজা। কুয়েতের বিপক্ষে অনূর্ধ্ব-১৭ এশিয়া কাপের ম্যাচ খেলতে নড়াইল থেকে এলেন বিকেএসপিতে। মুশফিকুর রহিম সবে ভর্তি হয়েছেন সেখানে। ছাত্র হওয়ায় দায়িত্ব পড়ল বাউন্ডারি লাইন থেকে বল কুড়িয়ে দেয়ার। সুযোগ এসে গেল চোখের সামনে নড়াইল এক্সপ্রেসের বোলিং দেখার। প্রথম দর্শনেই অভিভূত হয়েছিলেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

মাশরাফীর তখনও জাতীয় দলে অভিষেক হয়নি। অবশ্য কৈশোরেই গতির ঝড় তুলে ছিলেন আলোচনায়। বিকেএসপির মাঠে সেদিনের বোলিং, বলবয়-মুশফিকের চোখে মাশরাফীর বোলিংয়ের গতি ছিল এককথায় অবিশ্বাস্য। শনিবার রাতে ফেসবুকে লাইভ আড্ডায় মাশরাফীর কাছে তামিম ইকবাল জানতে চান তার সবচাইতে গতিময় স্পেল সম্পর্কে।

মাশরাফী বলেন, ‘নিউজিল্যান্ডে ২০০১ সালে প্রথম টেস্টে চা-বিরতির পর একটি স্পেল ছিল সবচেয়ে জোরের। সাত ওভারের স্পেল ছিল। সব ডেলিভারিই ১৪০-এর উপরে গতি ছিল। ১৪৫-১৪৬ কিলোমিটার গতিতে বল করেছি সেদিন। সর্বোচ্চ ১৪৭-১৪৮ কিলোমিটার গতির ডেলিভারি ছিল। কেয়ার্নস, অ্যাডাম প্যারোরেকে মেরেছি ওই ডেলিভারি। ওটাই ছিল আমার সবচেয়ে জোরের ডেলিভারি।’

মুশফিক তখন জানান মাশরাফীর বোলিং দেখার প্রথম রোমাঞ্চের কথা, ‘নিউজিল্যান্ড সফরের আগে মাশরাফী ভাইয়ের লাইভ ম্যাচ দেখিনি। যখন বিকেএসপিতে ভর্তি হই। অনূর্ধ্ব-১৭ এশিয়া কাপ। তখন খেলা হলে আমরা বলবয় থাকতাম। বাউন্ডারি লাইনে বল আসত। আমার লাইফে প্রথম অত জোরে বল দেখেছি মাশরাফী ভাইয়ের। অবিশ্বাস্য! ওরকম জোরে বল, রানআপও বিশাল। অমন জোরে বল তার আগে কাউকে করতে দেখি নাই। ওইদিন উনি ফিফটিও করছিল তো, তখন একটা বল আমিও ধরেছি। খুশিও ছিলাম, মাশরাফী ভাই বলটা মারছে, আমি সেটা ধরেছি!’

মাশরাফীকে ১৯ বছর আগের ঘটনা মনে করিয়ে দেন মুশফিক। মাশরাফী আক্ষেপ নিয়ে বলেন, ‘আনলাকি যে ফিট থাকতে পারিনি।’ দুই হাঁটুর লিগামেন্টে একের পর এক অপারেশন হওয়ায় ক্রিকেট খেলতেই মানা করেন তার ডাক্তার। তারপরও খেলা চালিয়ে যাচ্ছেন মাশরাফী। বাধ্য হয়েই গতির সঙ্গে আপোষ করতে হয়েছে। এই প্রজন্মের মাশরাফী ভক্তরা এক্সপ্রেস রূপটা দেখতে পারছেন না তাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাইগারতামিমবাংলাদেশ ক্রিকেটমাশরাফীমাহমুদউল্লাহলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

হিসাবের বেড়াজালে আষাঢ়- শ্রাবণ মাস

জুলাই ১৬, ২০২৬

কাতার সফর শেষে দেশে ফিরলেন স্পিকার

জুলাই ১৬, ২০২৬

আর্জেন্টিনার জয়ে সমর্থকদের বিজয়োল্লাস

জুলাই ১৬, ২০২৬

উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

যে যা খুশি বলুক, আমরা অসাধারণ: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT