চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্ষায় শিশুর অসুখ-বিসুখ

নুসরাত শারমিন নুসরাত শারমিন
২:৩৭ পূর্বাহ্ণ ১৪, জুন ২০১৫
অন্যান্য, স্বাস্থ্য
A A

প্রচন্ড গরমের পর যখন বর্ষা মৌসুম আসে তখন সবাই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে। তাপদাহ’র কষ্ট থেকে হাঁফ ছেড়ে বাঁচেন। কিন্তু তার সঙ্গে শুরু হয় শিশুদের নিয়ে মা-বাবার দুশ্চিন্তা। কারণ এ মৌসুমেই শিশুরা প্রায়ই অসুস্থ হয়ে পড়েন।

বর্ষা মৌসুমে শিশুদের ঠান্ডা-জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া, বদ হজম, পেটে ব্যথাসহ বিভিন্ন অসুখ লেগেই থাকে। অনেক সময় মা-বাবা খুব সচেতন থাকার পরও শিশুর অসুস্থতা ঠেকানো যায় না। কেনো এই অসুখগুলো হয়, বা কীভাবে এর প্রতিকার করা যায়; এই নিয়ে চ্যানেল আই অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে বিস্তারিত জানিয়েছেন রংপুর মেডিকেল কলেজের শিশু বিশেষজ্ঞ ডাক্তার আবু আহমেদ মুর্তজা।

এ মৌসুমে শিশুদের বিভিন্ন অসুখের কারণ কী শুধুই ঠান্ডা আবহাওয়া? এ বিষয়ে ডাক্তার মুর্তজা বলেন, শুধু ঠান্ডা আবহাওয়াই নয়, নোংরা পরিবেশ, স্যাঁতসেতে আবহাওয়া কিংবা দূষিত পানির কারণেও শিশুদের অসুখ হয়ে থাকে। এই সময় তাপমাত্রায় অনেক তারতম্য হয়। কখনো অনেক গরম পড়ে, আবার বৃষ্টির পর তাপমাত্রা কমে যায়। তখন শিশুদের গরম থেকেও ঠান্ডা লাগে। আবার অনেক শিশু পানিতে ভিজেও ঠান্ডা লাগায়।

Banglabid

অনেক মা-বাবা আছেন শিশুদের বৃষ্টিতে ভিজতে দেন না, বিশুদ্ধ খাবার পানি খাওয়ান এবং বাহিরের খাবার খাওয়া থেকে বিরত রাখেন। তারপরও শিশুদের ডায়রিয়া, কলেরাসহ বিভিন্ন পানিবাহিত রোগ হয়ে থাকে।

এ প্রসঙ্গে তিনি বলেন, কিছু কিছু অসুখ আছে বায়ুবাহিত। যেগুলোর জীবাণু নিঃশ্বাসের সঙ্গে ভিতরে প্রবেশ করে। আবার মা-বাবার অজান্তেই শিশুদের এসব রোগ হয়ে যায়। মা হয়তো ধারণাই করতে পারেন না যে তার বাসায় তৈরি কোনো খাবার থেকেই শিশুটির সমস্যা হচ্ছে। বাজার থেকে যেসব ফলমূল এনে শিশুদের খাওয়ান। এগুলার মধ্যে ফরমালিন থাকলে শিশুরা অসুস্থ হয়ে পড়ে।

অসুখের ভয়ে শিশুকে বাহিরে যেতে না দিয়ে আবদ্ধ পরিবেশে রাখা হলে শিশুরা প্রকৃতির সঙ্গে মানিয়ে নিতে পারে না জানিয়ে এ শিশুরোগ বিশেষজ্ঞ বলেন, এতে শিশুদের শরীরে প্রয়োজনীয় রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠেনা।

Reneta

এই মৌসুমে শিশুদের সর্দি-কাশি লেগেই থাকে। ওষুধ খেয়ে একটু ভালো হলেও কিছুদিন পর আবারো সর্দি হয়। প্রসঙ্গে তিনি বলেন, জন্মের সঙ্গে সঙ্গেই শিশুতে মায়ের বুকের দুধ খাওয়াতে হবে। মায়ের দুধ সর্দি-কাশি কমায়। এই দুধে শুধু পুষ্টিই নয়, টিকা, ওষুধ আছে যা শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে।

এছাড়াও শিশু যে রুমে ঘুমায় সেই রুমে খাট ছাড়া বেশি আসবাবপত্র রাখা উচিৎ নয়। আসবাবপত্র বেশি থাকলে তাতে ধূলো বেশি পড়ে যার ফলে ঘন ঘন সর্দি-কাশি হয়।

বর্ষা মৌসুমে শিশুদের রোগমুক্ত রাখতে তাদের খাদ্যের প্রতি জোর দিয়ে তিনি বলেন, বর্ষা মৌসুমকে মধুমাস বলা হয়। এই সময় বিভিন্ন ধরণের পুষ্টিকর, উচ্চ ভিটামিন সমৃদ্ধ দেশি ফলমূল পাওয়া যায়। প্রতিদিনের খাবারের পাশাপাশি আম, কাঁঠাল, লিচু খাওয়াতে হবে।

এ সময় ডায়রিয়া ছাড়াও অনেক শিশু বলে থাকে তাদের পেটে ব্যথা করছে। এর কারণ উল্লেখ করে ডাক্তার আবু অাহমেদ বলেন, এই মৌসুমে পানিবাহিত রোগ বেশি হয়। ফলে কৃমিও বেড়ে যায়। মায়েরা পরিষ্কার-পরিচ্ছন্নতার মধ্যে থেকে খাবার তৈরি করলেও তাদের হাতে নখ বড় থাকলে শিশুদের মধ্যে কৃমি ছড়ায়। কৃমির কারণে শিশুদের পেটে ব্যথা হয়ে থাকে। আবার শিশুদের জোর করে বেশি খাবার খাওয়ালে তা বদ হজম হয়। ফলে শিশুরা বমি করে, তাদের পেটে ব্যথা হয়।

বর্ষা মৌসুমে জন্ম নেওয়া শিশুদের রোগ জীবাণু থেকে রক্ষা করতে তিনি বলেন, এসময় শিশুদের তেল মালিশ করা উচিৎ নয়। দুই-তিন দিন পরপর গোসল করাতে হবে। শিশুকে শুধু মায়ের কোলেই রাখতে হবে। পরিবারের সবাই শিশুকে বারবার কোলে নিলে তাদের থেকেও বিভিন্ন রোগ জীবাণু ছড়ায়।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আগস্ট ১৫, ২০২৬

শেখ মুজিব হত্যাকাণ্ডের ৫১ বছর

আগস্ট ১৫, ২০২৬
ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

আগস্ট ১৫, ২০২৬

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT