চৈত্র সংক্রান্তির সন্ধ্যায় সূর্য অস্ত যাবার সাথে সাথে শেষ হয়ে গেলো পুরনো একটি বছর। বাংলা নতুন বছর ১৪২৩-কে স্বাগত জানাতে প্রস্তুত সব বয়সী মানুষ। রাজধানীতে বর্ষবিদায় আয়োজনেই চলছে বর্ষবরণের প্রস্তুতি।
প্রকৃতিতে নতুনের আগমনী, প্রকৃতি বার্তা দিচ্ছে নতুনের আগমনের। সুর্যের খরতাপও কাউকে এতোটুকু দূরে রাখতে পারেনি পুরনোকে বিদায় আর নতুনকে বরণের আয়োজন থেকে। বর্ষবিদায় আর বর্ষবরণে বারবারই ফিরে আসে বাঙালির ঐতিহ্য।
পুরান ঢাকায় ঐতিহ্যবাহী তাঁতীবাজারের ব্যবসায়ীরা পুরানো হিসেবের যোগবিয়োগটা গুছিয়ে এনে প্রস্তুত করেছেন নতুন খাতা। 
ব্যবসায়ীদের জন্য উপহারের বার্তা নিয়ে যান ঢাকা সিটি দক্ষিনের মেয়র সাঈদ খোকন। উদ্বোধন করেন চৈত্র সংক্রান্তির মেলার। সাঈদ খোকন বলেন, চৈত্র সংক্রান্তি উৎযাপন করার মধ্য দিয়ে সাংস্কৃতিক বিকাশে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ভূমিকা রাখতে চায়।
পুরান ঢাকার ঐতিহাসিক পগোস স্কুলের মাঠে শুরু হয়েছে চড়খ মেলা।
ঐতিহ্য আর লৌকিকতার মধ্য দিয়ে যে দিন ফুরালো, তা একেবারেই ফুরালো না। নিয়ে এলো নতুন একটি সূর্য আরা নতুন সমৃদ্ধি-শান্তির বার্তাও।








