চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্ষবরণে রাজধানী জুড়ে কয়েক স্তরের নিরাপত্তা বলয়

মোরছালীন বাবলা মোরছালীন বাবলা
১২:৪৩ অপরাহ্ণ ১৪, এপ্রিল ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A

বাংলা বর্ষবরণে আয়োজিত অনুষ্ঠানমালাকে নির্বিঘ্ন করতে রাজধানী জুড়েই ছিলো ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। রমনা পার্ক ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করে আইন শৃঙ্খলা বাহিনী।

ভোরের আলো ফোটার আগেই নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয় রমনা পার্ক এলাকা।  কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনি গড়ে তোলা হয়। আশেপাশের সব রাস্তায় যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে বিভিন্ন মোড়ে ব্যারিকেড বসায় পুলিশ।  সবাইকে তল্লাশির পর দীর্ঘপথ পায়ে হেঁটে  মূল অনুষ্ঠানস্থলে যেতে হয়। ৮টি প্রবেশ পথেও আর্চওয়ে বাসানো হয় ।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় বলেন,  রমনা বটমূলকে ঘিরে ছিলো সবচেয়ে বেশি নিরাপত্তা বেষ্টনি। লেকে স্পীডবোর্ড নিয়ে নৌবাহিনীর টহল দলের পাশাপাশি উঁচু টাওয়ার বসিয়ে সার্বক্ষণিক অনুষ্ঠানস্থল নজরদারি করেছে র‌্যাব-পুলিশ। গোটা এলাকা সিসিটিভি নেটওয়ার্কের মাধ্যমে সার্বক্ষনিক নজরদারি করে আইন শৃঙ্খলা বাহিনী।

র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশের পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে বিপুল সংখ্যক র‌্যাব সদস্য মোতায়ন রয়েছে। ডগস্কোয়াড, বোম ডিস্পোজাল ইউনিট মোতায়ন করে আকাশপথেও দিনভর টহল দিয়েছে র‌্যাব।

রমজানের কারণে এবার দুপুর ২টার মধ্যে সব অনুষ্ঠান শেষ করার সময়সীমা বেঁধে দেয় সরকার। এবারণে দুপুর ১টার পর থেকেই রমনাপার্ক এলাকায় ধীরে ধীরে জনসমাগম কমতে থাকে।

 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকানিরাপত্তা ব্যবস্থাবর্ষবরণরাজধানী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশে ফিরেই ডিপিএল খেলতে মাঠে মুমিনুলরা

পরবর্তী

নববর্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের র‍্যালি

পরবর্তী

নববর্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের র‍্যালি

সুনামগঞ্জে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে একই পরিবারের ৩ জন নিহত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬

স্পেনের নতুন ইতিহাস

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT