চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্ষবরণে জাহাঙ্গীরনগর চারুকলা বিভাগের শেষ মুহূর্তের প্রস্তুতি

মো. মাহমুদুল হক (সোহাগ) মো. মাহমুদুল হক (সোহাগ)
৬:৫১ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০১৭
শিক্ষা
A A

রাত পোহালেই দেশব্যাপী স্বাগত জানানো হবে নববর্ষ-১৪২৪ কে। পুরাতনকে ঝেড়ে ফেলে নতুন বর্ষকে বরণ করে নিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলছে বর্ষবরণের শেষ সময়ের প্রস্তুতি।

বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে গিয়ে দেখা যায় শিক্ষার্থীদের দারুণ ব্যস্ততা। নানারকম ছবি আঁকছেন তারা, কেউবা ডামি তৈরিতে ব্যস্ত। এবারের মঙ্গল শোভাযাত্রায় লোকজ সংস্কৃতিকে প্রাধান্য দিয়েই কাজ করছে চারুকলা বিভাগ।

এছাড়াও পালকি, লোকজ ঘোড়া, হাতি, প্ল্যাকার্ড, ফেস্টুনসহ বাঘ ও প্যাঁচার ছোট-বড় বিভিন্ন মুখোশ তৈরি করছেন চারুকলা বিভাগের শিক্ষার্থীরা।

পহেলা বৈশাখের প্রস্তুতি সর্ম্পকে চারুকলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস মৌমিতা বলেন, মঙ্গল শোভাযাত্রা ইউনেস্কোর আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার পর প্রথম পহেলা বৈশাখ হবে এটা। তাই এবারের আয়োজনটা একটু রমরমা। বরাবরের মতো বাংলা সংস্কৃতির সবকিছুই থাকবে এবারের আয়োজনে। পালকি, লোকজ ঘোড়াসহ নানা ধরণের শিল্পকর্ম পহেলা বৈশাখ ১৪২৪-কে অনেক বেশি সমৃদ্ধ করে তুলবে বলে আশা করছি।

বর্ষবরণে প্রতিবারের ন্যায় এবারো অনুষ্ঠানের মূল কেন্দ্রবিন্দুতে থাকছে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা। ১৪ এপ্রিল সকাল ৯ টায় চারুকলা বিভাগের সামনে থেকে বিশাল মঙ্গল শোভাযাত্রা বের হবে।

যুগ যুগ ধরে বাঙালি সত্ত্বাকে ধারণ ও লালন করার পাশাপাশি সকল অশুভকে দূরে ঠেলে সকলের মঙ্গল কামনায় এই শোভাযাত্রাটি বের হবে বলে জানান বিভাগের শিক্ষকেরা।

Reneta

মঙ্গল শোভাযাত্রায় বাঙালির ঐতিহ্য, আবহমান গ্রাম-বাঙলার সংস্কৃতিকে তুলে ধরতে তৈরি করা হয়েছে লোকজ ঘোড়া, হাতি, টেপা পুতুলের বিভিন্ন মোটিফ। সঙ্গে আরও থাকবে  অশুভ শক্তিকে দূর করে নতুন ভাবে জাগিয়ে তোলার প্রধান মোটিফ ‘লোকজ মোরগ’।

শোভাযাত্রায় এবারের মূল আকর্ষণ লোকজ মোরগ থাকার তাৎপয বর্ণনা করতে গিয়ে চারুকলা বিভাগের বর্ষবরণ সভাপতি ময়েজউদ্দিন বলেন, ‘ঘুম থেকে ওঠার পর গ্রাম বাঙলার এক অন্যতম প্রতীক হচ্ছে মোরগের ডাক। দেশের বর্তমান প্রেক্ষাপটে প্রত্যেকটা মানুষেরই নতুন করে জেগে ওঠার দরকার আছে। কবি নজরুল বলে গেছেন, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে।

তাই বর্তমান সময়ে শুধু সরকার নয়, আমাদের প্রত্যেককেই ঘুম থেকে সজাগ হয়ে জাগ্রত ভূমিকা পালন করা দরকার। এজন্যই এবারের বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান মোটিফ বা মূল আকর্ষণ রাখা হয়েছে ’লোকজ মোরগ’।”

অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘অনুষ্ঠানের শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে। আশা করছি সবাইকে সুন্দর একটি অনুষ্ঠান উপহার দিতে পারব।’

ক্যাম্পাসের  নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তপন কুমার সাহা বলেন, ‘ পহেলা বৈশাখে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে সে ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন তৎপর থাকবে। পাশাপাশি ক্যাম্পাসে সার্বিক নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়বাংলা বর্ষবরণ ১৪২৪
শেয়ারTweetPin

সর্বশেষ

জ্বালানি তেলের মজুত সক্ষমতা উন্নীত করতে ডিপো নির্মাণ

জুলাই ১৬, ২০২৬

২৪ না হলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না: জামায়াত আমির

জুলাই ১৬, ২০২৬
ছবিপ: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ (সংগৃহীত)।

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ১৬, ২০২৬

স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবের কাছে প্রায় ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT