চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্ষবরণে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আকর্ষণ যাত্রাপালা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৮ পূর্বাহ্ণ ১৩, এপ্রিল ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

বসন্তকে বিদায় জানিয়ে আসছে নতুন বছর। বাংলা নববর্ষ বাঙালির জীবনে একটি আনন্দময় উৎসব হিসেবে প্রাচীনকাল থেকে উদযাপিত হয়ে আসছে। সকল শ্রেণি-পেশার মানুষ পহেলা বৈশাখ নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করে থাকেন। নতুন বছর বরণ করে নিতে ‘মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে’ স্লোগানকে সামনে রেখে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় নিয়েছে ব্যাপক প্রস্তুতি। এবারের আয়োজনে থাকছে ব্যতিক্রমী যাত্রাপালা।

চারুকলা বিভাগের শিক্ষার্থীরা গত দুই সপ্তাহ অক্লান্ত পরিশ্রম আর ব্যস্ত সময় পার করে সম্পন্ন করেছেন আয়োজন। প্রতিবারের মতো এবারও কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখে সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীকী মঙ্গল শোভাযাত্রাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে।

এ বছর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি বাঁশের চটা আর কাঠ দিয়ে শত ফিট লম্বা বিশাল আকৃতির ময়ূরপঙ্খী নজরুল বিশ্ববিদ্যালয়ের পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার প্রধান আকর্ষণ। সঙ্গে অনুষাঙ্গিক সহায়ক হয়ে থাকবে কাল্পনিক ঘোড়া, মোরগ, পেঁচাসহ গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী অনেক কিছু। হুতুম পেঁচা, রয়েল বেঙ্গল টাইগার, সিংহসহ বিভিন্ন আকৃতির তিন শতাধিক মুখোশ, প্ল্যাকার্ড, বাংলার লোকায়ত সংস্কৃতির প্রতিনিধিত্বকারী বিভিন্ন প্রতিকৃতি দিয়ে বাঙালি সাজ-সজ্জার বেশ অনেকগুলো উপকরণ বহন করে ওইদিন সকাল ৯টায় বের হবে মঙ্গল শোভাযাত্রা।

চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক মাসুম হাওলাদার জানান, আমরা প্রতি বছর চেষ্টা করি সব চেয়ে ভালো আয়োজন করার। থাকবে ঐতিহ্যবাহী পান্তা ইলিশ, বসবে গ্রামীন মেলা, বিভিন্ন বাংলা ঐতিহ্যের সরঞ্জামাদি নিয়ে বিভিন্ন স্টল। এবারের আয়োজনে ব্যতিক্রমী যাত্রাপালা।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষিকাদের অভিনয়ে নির্মিত এ যাত্রাপালাটিতে বাঙালি সাংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তানিয়া তন্বী জানান, আমরা এবারই প্রথম বাংলা বর্ষকে বরণ করতে যাত্রাপালায় অভিনয় করছি। বাঙালির ঐতিহ্যকে আগামী প্রজন্মের মাঝে তুলে ধরতেই বিশ্ববিদ্যালয়ে এ বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে। উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন, পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা অশুভকে দূর করা, সত্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক সংস্কৃতির প্রতীক। এই শোভাযাত্রার মাধ্যমে বাঙালির ধর্ম, বর্ণ, লিঙ্গ, জাতিগত সব ধরনের বৈশিষ্ট্য এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে হস্তান্তর হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়বাংলা নববর্ষ
শেয়ারTweetPin

সর্বশেষ

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তামিম

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT