চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্তমান সার্চ কমিটি দিয়ে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন সম্ভব নয়: মির্জা ফখরুল

পরাগ আজিমপরাগ আজিম
১১:২৯ পূর্বাহ্ন ২৭, জানুয়ারি ২০১৭
রাজনীতি
A A
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ফাইল ছবি

নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির ৫ জন সদস্যের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় দলের মহাসচিব বলেছেন, সরকারদলীয় মানসিকতার মানুষদের সমন্বয়ে গঠিত সার্চ কমিটিকে নির্দলীয় বা নিরপেক্ষ বিবেচনা করার অবকাশ নেই। যে সার্চ কমিটি গঠিত হয়েছে তাতে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি।

আজ (শুক্রবার) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “ঘোষিত সার্চ কমিটি জনগণের প্রত্যাশা পূরণে পুরোপুরি ব্যর্থ হয়েছে।এই কমিটিতে ক্ষমতাসীন সরকারের ইচ্ছাপূরণে সহযোগিতা করতে আওয়ামী পরিবারের বিস্বস্ত সদস্যদের অন্তর্ভূক্ত করে সার্চ কমিটিকে শুধু বিতর্কিতই করা হয়নি, এর মাধ্যমে জনমতকে অগ্রাহ্য করার আরেক দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। ”
ঘোষিত সার্চ কমিটির সদস্যদের পরিচয় তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, “কিমিটির প্রধান হিসেবে আপিল বিভাগের যে বিচারপতিকে নিয়োগ দেয়া হয়েছে তিনি ২০১২ সালে গঠিত সার্চ কমিটির প্রধান ছিলেন।  সে কমিটির প্রস্তাবক্রমে রকিব উদ্দীন কমিশনের মতো একটি অযোগ্য অনুগত মেরুদণ্ডহীন বিতর্তিত কমিশন নিযুক্ত হয়। কমিটির অন্যতম সদস্য হাইকোর্ট বিভাগের বিচারপতি ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ছিলেন এবং আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী হিসেবে বহুল পরিচিত ছিলেন। অপর সদস্য পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক ২০১৪ সালের ৫ জানুয়ারির মহাবিতর্কিত সংসদ নির্বাচনের সময় তিনি ছিলেন, নির্বাচন কমিশনের সচিব। কমিটির একমাত্র নারী সদস্য ড. শিরীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকনেত্রী হিসেবে ২০১৪ সালে শিক্ষক সমিতির নেতা ছিলেন। কমিটির অপর সদস্য বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক সরকারের অধীনস্থ একজন কর্মকর্তা হয়ে তিনি সরকারের ইচ্ছার বিরুদ্ধ কোন কিছু করার ক্ষমতা রাখেন না।  এমন সব ব্যক্তিদের সমন্বয়ে গঠিত সার্চ কমিটিকে নির্দলীয় কিংবা নিরপেক্ষ বিবেচনা করার কোন অবকাশ নেই। ”

কমিটির সদস্য- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম সম্পর্কে কোন আপত্তি জানায়নি বিএনপি।  তবে, তারা বলছে, ঘোষিত সার্চ কমিটি দিয়ে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের আশা করাটাও বাতুলতা।

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের নির্দেশে বুধবার ৬ সদস্যের সার্চ কমিটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।  আওয়ামী লীগ-জাতীয় পার্টি কমিটিকে স্বাগত জানালেও বিচ্ছিন্নভাবে নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছিলেন বিএনপির নেতারা।

Jui  Banner Campaign
ট্যাগ: বিএনপি-মির্জা ফখরুল
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT