চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্ণবাদের শিকার ইমরান তাহির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩০ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন ইমরান তাহির। শনিবার জোহানেসবার্গে ভারতের বিপক্ষে চতুর্থ ওয়ানডে চলাকালে এমন আচরণের মুখে পড়েন সাউথ আফ্রিকার লেগস্পিনার। তাহির বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে রিপোর্ট করার পর ওই সমর্থক স্টেডিয়াম থেকে পালিয়ে যায়। ঘটনার তদন্ত করছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)।

সোমবার সিএসএ বিবৃতিতে জানায়, ইমরান তাহিরের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার যে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়েছে, সে বিষয়ে সিএসএ সচেতন। তাহির ভারতের বিপক্ষে ম্যাচ চলাকালে জনৈক সমর্থক কর্তৃক বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন।

ছড়িয়ে পড়া ভিডিও’র ছোট একটি অংশে সমর্থকদের সঙ্গে তাহিরকে কথা বলতে দেখা যায়। সেখান থেকে একটি শব্দই কেবল পরিষ্কারভাবে শোনা গেছে। দর্শকদের ভেতর থেকে কেউ একজন তাহিরকে খারাপ স্পোর্টসম্যান বলছেন।

তাহির স্টেডিয়ামের নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের বিষয়টি অবহিত করেন দ্রুতই। দুজন নিরাপত্তা কর্মকর্তা সেই ব্যক্তিকে চিহ্নিত করতে কাজ করেছেন। সেই ব্যক্তি আগেই স্টেডিয়াম ছেড়ে চলে যাওয়ায় তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া যায়নি। ঘটনাটি সিএসএ ও সিকিউরিটি টিম তদন্ত করছে।

বিবৃতিতে বলা হয়, আইসিসির বর্ণবাদ বিরোধী নীতি অনুযায়ী এ ধরনের আচরণের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিকে স্টেডিয়াম থেকে বহিষ্কারের পাশাপাশি ফৌজদারি অপরাধে অভিযুক্ত করার বিধান রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরান তাহিরভারত-সাউথ আফ্রিকা সিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT