চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরুণার মত এই রমজান মাসেও কথা রাখেনি অতি মুনাফালোভী ব্যবসায়ীরা

সারওয়ার-উল-ইসলাম সারওয়ার-উল-ইসলাম
১:৩৩ অপরাহ্ণ ১৭, মে ২০১৮
মতামত
A A

সুনীল গঙ্গোপাধ্যায়ের বরুণাই যেখানে কথা রাখেনি, সেখানে অতি মুনাফালোভী ব্যবসায়ীরা কোন দুঃখে বাণিজ্যমন্ত্রীকে দেয়া কথা রাখবে? তাদের উদোর ভর্তি করবে আগে, তারপর জনগণকে চুষে খাবে। ওইসব মন্ত্রী-ফন্ত্রী গোনার সময় আছে তাদের?

গত ১৩ মে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ব্যবসায়ীরা। বৈঠকে মন্ত্রী রোজার মাসে ব্যবসায়ীদের বলেছিলেন নিত্যপণ্যের সরবরাহ ঠিক রেখে সহনীয় পর্যায়ে লাভ করতে।

কিন্তু বাণিজ্যমন্ত্রীর সেই লাভ শব্দটি ইংরেজিতে ষড়াব হয়ে গেছে। আর তাতেই যত ঝামেলার সৃষ্টি। সুনীল গঙ্গোপাধ্যায়ের ভালোবাসার কবিতা- কেউ কথা রাখেনি-র বরুণার মত অসহনীয় কষ্ট দিচ্ছে ব্যবসায়ীরা। নইলে মূল্য বাড়িয়ে মানুষকে এত কষ্ট দেবেন কেন তারা? সুনীল বাবুকে কষ্ট দিয়েছিল বরুণা।

ভালোবাসার জন্য দুরন্ত ষাঁড়ের চোখে লাল কাপড় বেঁধেছিল সুনীল। ‘বিশ্বসংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছিল ১০৮ টি নীলপদ্ম। তবু কথা রাখেনি বরুণা…’

আর আমাদের অতি মুনাফালোভী ব্যবসায়ীদের চোখে লাল কাপড় বাঁধবে কার বাবার এমন সাধ্য আছে? সেখানে ষাঁড়তো একটা নিরীহ প্রাণী, তার চোখে লাল কাপড় বাঁধা কোনো ব্যাপারই ছিল না সুনীলের জন্য। আর আমাদের মুনাফালোভী ব্যবসায়ীরা অনেক ক্ষমতার অধিকারী একেকজন। বললেও বোধহয় খুব একটা বেশি বলা হবে না। কারণ একেকজনের রাজনৈতিক কানেকশন খুব ভাল। তাই তো ওইসব মন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা এক কান দিয়ে শুনেছে আর অন্য কান দিয়ে বের করে দিয়েছে। তা না হলে কেন রোজার দুএকদিন আগে জিনিসপত্রের দাম এভাবে বাড়িয়ে বলবে চাঁদাবাজি আর বৈরী আবহাওয়াই এর কারণ।

আসল কারণ হচ্ছে- পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারে রোজার পণ্যসামগ্রীর দাম বাড়িয়ে দিয়েছে অতি মুনাফালোভীরা। তা না হলে কেন প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়ে পঞ্চাশ থেকে বায়ান্ন টাকা হবে?  যেটা এক সপ্তাহ আগেও ছিল প্রতি কেজি চল্লিশ টাকা। চায়না রসুন এক সপ্তাহ আগে ছিল ৯০ থেতে ৯৫ টাকা কেজি, এখন সেটা ১২০ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে বেড়েছে চিড়া-মুড়ি-ছোলা-খেসারি ডাল।  বেড়েছে চিনি বেগুন পেঁপে আলুসহ অন্যান্য সবজির দামও।

Reneta

এমতাবস্থায় সরকারকে জোরদার করতে হবে বাজার মনিটরিং ব্যবস্থা। নইলে অতি মুনাফালোভীরা সুন্দর সুন্দর কথা বলে কামিয়ে নেবে শত শত কোটি টাকা।

শুরু হচ্ছে রোজা। এ রোজায় সব শ্রেণির মানুষের ক্রয় ক্ষমতার ভেতরে যেন থাকে জিনিসপত্রের দাম, সেদিকে সরকারের সংস্থাগুলোর সুদৃষ্টি আর নজরদারিই যথেষ্ট।

সুনীলের বরুণা কথা না রাখুক আমাদের সরকারের বাণিজ্যমন্ত্রী যেন তাঁর কথা রাখেন। তিনি বলেছেন, দেশে প্রচুর খাদ্য মজুত আছে। জিনিসপত্রের দাম বাড়ার কারণ নেই। একটা মাস যেন সুন্দরভাবে রোজা পালনের কথা মাথায় রেখে ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে রাখেন- এরকম কামনা দেশবাসীর।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাণিজ্যমন্ত্রী
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

এখন আর কেউ ডেকে তোলে না সাহরীতে

পরবর্তী

ওয়েজবোর্ড প্রণয়নে মালিকপক্ষের লোকেরাই কালক্ষেপণ করেন: প্রধানমন্ত্রী

পরবর্তী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা-নবম ওয়েজবোর্ড

ওয়েজবোর্ড প্রণয়নে মালিকপক্ষের লোকেরাই কালক্ষেপণ করেন: প্রধানমন্ত্রী

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে বিএনপির ১০ দিনের কর্মসূচি

সর্বশেষ

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: মির্জা ফখরুল

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাগেরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

উগ্রবাদ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন: হেযবুত তওহীদ

জুলাই ১৮, ২০২৬

সহজ প্রতিপক্ষ? আমরা তো বেছে নেইনি: মার্টিনেজ

জুলাই ১৮, ২০২৬

ফাইনালই মেসির শেষ বিশ্বকাপ ম্যাচ? যা বললেন স্কালোনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT