শাহীনা আজমীন,বরিশাল প্রতিনিধি: বরিশালে বোরো ধানের আবাদ এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। গত বছরের চেয়ে এ বছর হেক্টর প্রতি উৎপাদনও বেড়েছে।
এ অঞ্চলে বোরোর আবাদ একটু দেরিতেই শুরু হয়। আর এ কারণে এ বছরের আগাম বন্যা ও অতিবৃষ্টিতে ক্ষতির মুখে পড়তে হয়নি কৃষককে।
বরিশালের ১০ উপজেলায় এবার ৫১ হাজার ছয়শ’ ২৮ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্য ধরা হয়েছিলো। আবাদ হয়েছে ৫৩ হাজার তিনশ’ ১০ হেক্টরে। রোগবালাই না হওয়ায় ফলন ভালো হয়েছে বলেছে স্থানীয় কৃষি বিভাগ।
বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর এলাকায় বোরো মৌসুমের উচ্চফলনশীল জিংকসমৃদ্ধ ব্রি ধান-৭৪ এর প্রদর্শনী উপলক্ষ্যে মাঠ দিবস হয়েছে। এ পর্যন্ত ৯০ ভাগেরও বেশি ধান কাটা শেষ হয়েছে।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:








