জনপদ

বরিশালে পর্যটনের কেন্দ্র হয়ে উঠছে দৃষ্টিনন্দন চিত্রা হরিণের খামার

বরিশালে পর্যটনের কেন্দ্র হয়ে উঠছে দৃষ্টিনন্দন চিত্রা হরিণের খামার

বরিশালের এক গ্রামে গড়ে তোলা হয়েছে চিত্রা হরিণের খামার। দৃষ্টিনন্দন এই খামার দেখতে যাচ্ছেন পর্যটকরা। শাবক জন্ম হওয়ায় প্রতিবছরই হরিণের বংশবৃদ্ধি হচ্ছে।

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার গ্রামটি এখন আশেপাশের লোকজনের কাছে যেন পর্যটন কেন্দ্র। হরিণের দল দেখতে ভিড় করছেন মানুষ।

২০১০ সালে মাত্র দুটি হরিণ নিয়ে খামারটি গড়ে তোলেন জেমস মৃদুল হালদার। শাবক জন্ম নিতে নিতে খামারে এখন ২৭টি হরিণ।

হরিণ সংরক্ষণ এবং এর বংশবৃদ্ধির স্বার্থে বাণিজ্যিকভাবে পালনের অনুমতি চান খামার মালিকরা। এমনটাই জানিয়েছেন আলোশিখা রাজিহার স্যোসাল ডেভেলপমেন্ট সেন্টারের নির্বাহী পরিচালক জেমস মৃদুল হালদার।

২০০৯ সাল থেকে ফার্ম ক্যাটেগরিতে ব্যক্তিগতভাবে হরিণ খামার গড়ার অনুমতি দিচ্ছে সরকার।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে

বিষয়:চিত্রা হরিণবরিশাল
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…