চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরিশালে চীন ফেরত শিক্ষার্থীর শরীরে করোনা ভাইরাসের গুজব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৩ অপরাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০২০
বাংলাদেশ
A A

বরিশালের গৌরনদী উপজেলার বানীয়াশুরী গ্রামের বাদামতলা এলাকার বাসিন্দা হেলাল সিকদার (২৬)। চীনের একটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র তিনি। এক বছর আগে চীনে চিকিৎসাবিদ্যায় পড়ার জন্য যান।

চীনে করোনা ভাইরাস ছড়িয়ে পড়লে রোববার ভোরে হেলাল সিকদার চীন থেকে নিজ বাড়িতে ফিরে আসেন। সাথে তার সুস্থতার ডাক্তারি সার্টিফিকেটও নিয়ে আসেন।

এরপরও বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে হেলাল পরিবারের সদস্যদের থেকে ১৪ দিন আলাদা থাকার সিদ্ধান্ত নেন। সেই মোতাবেক তার বাবা-মা, বোনসহ অন্যান্য সদস্যরা বাড়ি থেকে অন্য স্থানে চলে যায়। বিষয়টি রোববার সন্ধ্যার পরে জানাজানি হলে এলাকায় করোনা ভাইরাসের গুজব ছড়িয়ে পরে।

রোববার রাত সাড়ে দশটার দিকে হেলাল সিকদার সাংবাদিকদের জানান: তার করোনা ভাইরাস নেই। যেহেতু তিনি চীন থেকে এসেছেন তাই চিকিৎসকদের পরামর্শে বিশ্রাম নেওয়ার জন্য তিনি তার পরিবারের সদস্যদের কিছুদিন অন্য জায়গায় থাকতে বলেছেন।

তিনি আরও জানান: চীন থেকে নিজ খরচে ফেরার পথে চারটি স্থানে স্বাস্থ্য পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও স্ক্যান করা হয়েছে তার। এছাড়াও তাকে কোয়ারেন্টাইন ব্যবস্থায় স্বাস্থ্য পরীক্ষার জন্য ১৪ দিন রাখা হয়েছিলো। এতে তার শরীরে করোনা ভাইরাসের কোন আলামত পাওয়া যায়নি। বাংলাদেশে পৌঁছানোর পরও তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এতেও তার শরীরে করোনা ভাইরাসের লক্ষণ পাওয়া যায়নি। তারপরও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মতো তাকে বিশ্রামের জন্য ১৪ দিন পরিবারের সদস্যদের থেকে আলাদা থাকতে বলা হয়েছে।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার বলেন: বিষয়টি রোববার রাতে শোনার পরই চিকিৎসকদের সাথে আলোচনা করে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছিলো। তারা চীন ফেরত ওই ছাত্রের সাথে কথা বলে তার স্বাস্থ্য পরীক্ষার সকল কাগজপত্র চিকিৎসকদের দেখিয়ে নিশ্চিত হয়েছেন হেলাল সিকদারের শরীরের করোনা ভাইরাসের কোন আলামত নেই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসগুজববরিশালমেডিক্যাল শিক্ষার্থী
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যেসব বিষয় আলোচনা

জুলাই ৮, ২০২৬

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

জুলাই ৮, ২০২৬
ছবি: আল জাজিরা

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ৮৫টি মার্কিন সামরিক স্থাপনায় ইরানের হামলা

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচন পর্যবেক্ষকদের পরামর্শকে গুরুত্ব দিচ্ছে ইসি: নির্বাচন কমিশনার

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যাটজিপিটি দিয়ে সাইবার হামলার অভিযোগ, ১৫ বছরের কিশোর গ্রেপ্তার

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT