চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরযাত্রী নিয়ে সেতু থেকে শতফুট নিচে মিনি ট্রাক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৫ পূর্বাহ্ণ ১৮, এপ্রিল ২০১৮
আন্তর্জাতিক
A A
ভারত-মধ্যপ্রদেশ-মিনি ট্রাক

ভারতের মধ্যপ্রদেশে বরযাত্রী বহনকারী একটি মিনি ট্রাক সেতু থেকে শতফুট নিচে পড়ে গিয়ে কমপক্ষে ২১ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এ ঘটনায় আহত হয়েছে আরও ২০ জনেরও বেশি।

টাইমস অব ইন্ডিয়া জানায়, মঙ্গলবার স্থানীয় সময় রাতে মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল থেকে ৫৭৩ কিলোমিটার দূরে অবস্থিত সিধি জেলায় বিয়ের অনুষ্ঠানে বরযাত্রী নিয়ে যাচ্ছিল মিনি ট্রাকটি।

রাত ১০টার দিকে জেলার আমেলিয়া গ্রামের কাছে সোন নদীর ওপরের যোগদহ সেতু দিয়ে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক লাফিয়ে নিচে পড়ে যায়।

খাড়াভাবে সেতু থেকে একশ’ ফুট নিচে নদীর শুকনো চরে মিনি ট্রাকটি আঘাত করলে ঘটনাস্থলেই ১৫ জনের বেশি আরোহীর মৃত্যু হয় বলে জানিয়েছে এনডিটিভি। বাকিদের সারা রাতে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সিধি ডিসট্রিক্ট কালেক্টর দিলীপ কুমার বুধবার জানান, মিনি ট্রাকটিতে ৪৫ জনের বেশি আরোহী ছিল। বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

Reneta

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের প্রতেকের পরিবারের সহায়তায় দু’লাখ এবং প্রত্যেক আহতের জন্য ৫০ হাজার রুপি দেয়ার ঘোষণা দিয়েছেন বলেও জানিয়েছেন ডিসট্রিক্ট কালেক্টর।

পুলিশ এ ঘটনায় বাদী হয়ে একটি মামলা করেছে। দুর্ঘটনার পেছনের কারণ বের করার জন্য তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin2

সর্বশেষ

ছবি: আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি (সংগৃহীত)।

মামলার জট কমাতে নতুন উদ্যোগ, এক বছরে মামলা ২০ লাখে নামানোর লক্ষ্য

জুলাই ২১, ২০২৬

মাগুরায় পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু

জুলাই ২১, ২০২৬

ভারতীয় ৪ নাবিকের মৃত্যুর ঘটনায় রাশিয়াকে ভারতের কড়া প্রতিবাদ

জুলাই ২১, ২০২৬

দেশে নেমে লাল গালিচা সংবর্ধনা পেয়েছে আর্জেন্টিনা

জুলাই ২১, ২০২৬

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অনিয়ম ও প্রতারণা, ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT