চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরফ গলছে, বিশ্বকাপ খেলতে মরিয়া গেইলও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫০ অপরাহ্ণ ১৪, জুলাই ২০১৭
স্পোর্টস
A A

এক বছর বিরতি দিয়ে আবারও জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছেন ক্রিস গেইল। খেলেছেন ভারতের বিপক্ষে সিরিজের একমাত্র টি-টুয়েন্টি ম্যাচ। জাতীয় দলে ফিরেই এবার বড় স্বপ্ন বুনছেন ক্যারিবিয়ান ব্যাটিং দানব। লক্ষ্যও স্থির করেছেন, খেলতে চান ২০১৯ বিশ্বকাপে। কথাটা এমন সময় বললেন, যখন নিজ দেশের বোর্ডের সঙ্গে দীর্ঘদিনের জমাট বাধা বরফটা গলতে শুরু করেছে।

গেইল সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। ভারতের বিপক্ষে টি-টুয়েন্টির আগে সবশেষ ম্যাচটি ছিল গত বছর বিশ্বকাপ টি-টুয়েন্টিতে। আর বাংলাদেশের বিপক্ষে দুই বছর আগের টেস্টটাই হয়ে আছে গেইলের আপাতত শেষ টেস্ট।

গত বছর থেকে ওয়েস্ট ইন্ডিজ দলে ব্রাত্য গেইল দলে ফিরেই স্বপ্ন বুনছেন ক্যারিবীয়দের হয়ে আরেকটি বিশ্বকাপ খেলার। জানিয়েছেন বিশ্বকাপের জন্য কতটা মরিয়া, ‘ওয়েস্ট ইন্ডিজে আমাকে খেলতে দেখায় অনেকেই আশা করে আছেন। আমার মনে হয় আরও কিছু ম্যাচ খেলতে পারবো। সঙ্গে ২০১৯ বিশ্বকাপটাও।’

নিজের ইচ্ছাপূরণ করতে হলে ফিটনেসটাকে শক্তভাবে ধরে রাখতে হবে গেইলকে। বয়স হয়ে গেছে ৩৭’র বেশি। বিশ্বকাপ চলে আসতে আসতে বয়স পৌঁছে যাবে ৪০’র কোটায়। তবে বিষয়টা ভালোমতোই মাথায় আছে এই বাঁহাতি বিধ্বংসী ব্যাটসম্যানের, ‘এখনও ঠিকঠাক মত জিম করি। প্রচুর ভ্রমণ করতে হয় আমাকে। তাই সবকিছু ঠিকঠাক মত দেখাশুনা করছি।’

ক্যারিবীয় বোর্ডও গেইলসহ কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো, সুনীল নারাইনদের দলে ফেরাতে বেশ ইচ্ছুক। বোর্ডের সঙ্গে ব্রাত্য ক্রিকেটারদের শীতল আচরণ উষ্ণ হওয়া শুরু হয়েছে। কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকা এইসব দলছুট ক্রিকেটারদের ভিড়িয়ে সামনের বিশ্বকাপে শক্তিশালী দল গড়তে চান উইন্ডিজের বোর্ড কর্মকর্তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজক্রিস গেইল
শেয়ারTweetPin

সর্বশেষ

এখনও লড়াইয়ের জন্য প্রস্তুত মমতা বন্দ্যোপাধ্যায়

জুলাই ১৬, ২০২৬

পিকফোর্ডের পানির বোতলে পেনাল্টি পরিকল্পনা, ফাঁস করে দিলো আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘন্টায় হামে আরও ৮ জনের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মা-বাবার তালাক বিরোধে সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদির কাছে ১৯৬ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT