চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরফে ঢাকা মস্কোতে ফুটবল উষ্ণতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৩ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A

শুক্রবারের পড়ন্ত বিকেল। প্রায় প্রতিদিনের মতোই মস্কো ঢেকে আছে বরফে। কিন্তু এই শুক্রবার দিনটা যে রাশিয়ার জন্য অন্যরকম। বরফে ঢাকা মস্কো এখন উষ্ণতায় মুখরিত। আর উষ্ণতাটা ফুটবলের।

শুধু রাশিয়া বলছি কেন? ফুটবল উষ্ণতায় এখন মুখরিত পুরো বিশ্বই। মস্কোতে যে বসেছে বিশ্বকাপের গ্রুপপর্বের ভাগবাটোয়ারার আসর। যে আসরে উপস্থিত আছেন বর্তমান-সাবেক ফুটবলারসহ অসংখ্য নামী-দামী তারকা।

মস্কোর ক্রেমলিন প্যালেসে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হয়েছে রাশিয়া বিশ্বকাপ- ২০১৮ এর গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠান।

অনুষ্ঠানের শুরুতেই স্টেজে আসেন বিশ্বকাপের আয়োজক রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রধান জিয়ান্নি ইনফান্তিনো।

রুশ প্রেসিডেন্ট পুতিন শুরুতেই বলেন, ‘রাশিয়ায় এবং বিশ্বব্যাপী ফুটবল উন্নয়নের জন্য বিশ্বকাপ হবে একটি শক্তিশালী উদ্দীপনা। (এটি) ফুটবল পরিবারকে একসঙ্গে আরও কাছাকাছি আনবে।’

রাশিয়ার সংস্কৃতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘দর্শকরা রাশিয়ান সংস্কৃতি সম্পর্কে আরও জানতে পারবেন এবং আতিথেয়তায় আমাদের ঐতিহ্যবাহী অভিজ্ঞতাও দেখবেন। আমরা জানি কিভাবে আমাদের বন্ধুদের আপ্যায়ন করতে হয়।’

Reneta

চার পটে থাকা ৩২ দলের গ্রুপ নিশ্চিত করতে অনুষ্ঠানে উপস্থিত আছেন ডিয়েগো ম্যারাডোনা, কাফু, কার্লোস পুয়োল, লরা ব্লাঁ, গর্ডন ব্যাঙ্কস, ফ্যাবিও ক্যানাভারো, নিকিতা সিমোনিয়ান, ডিয়েগো ফোরলানদের মত সাবেকরা। অনুষ্ঠানে উপস্থাপক থাকবেন ১৯৮৬ সালের গোল্ডেন বুট বিজয়ী তারকা গ্যারি লিনেকার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ পুরস্কারে নতুন সংযোজন, বিশেষ আংটি পাবেন চ্যাম্পিয়নরা

জুলাই ১৭, ২০২৬
অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে আটক করেছে ডিবি

নাকের নিচের তিলেই ফাঁস ৪৫ বছরের ছদ্মবেশ

জুলাই ১৭, ২০২৬

‘দাই দাই’ ঝড় তুলে বিলবোর্ড শীর্ষে, ছাড়িয়ে গেছে ‘ওয়াকা ওয়াকা’কে

জুলাই ১৭, ২০২৬

জিম্বাবুয়েকে ১৮৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

জুলাই ১৭, ২০২৬

যে কারণে বিশ্বকাপে গ্যালারিতে নেই ইয়ামালের বাবা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT