চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বব ডিলানের ব্যবহৃত হোটেল রুমের দরজা এক লাখ ডলারে বিক্রি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৪ অপরাহ্ন ১৪, এপ্রিল ২০১৮
আন্তর্জাতিক
A A
বব ডিলান-দরজা

বব ডিলানের রুমের দরজা

নিউইয়র্কের ঐতিহ্যবাহী চেলসি হোটেলে বিখ্যাত মার্কিন সঙ্গীতশিল্পী বব ডিলানের বহুল ব্যবহৃত ঘরটির দরজা নিলামে বিক্রি হয়েছে এক লাখ মার্কিন ডলারে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮২ লাখ টাকা।

এটিসহ ওই হোটেলের মোট ৫০টি কক্ষের দরজা বিক্রির জন্য নিলামে উঠেছে বলে জানিয়েছে বিবিসি।

শিল্পী জ্যানিস জপলিন ও লিওনার্ড কোহেন প্রেম চলাকালে চেলসির আরেকটি রুমে বহুদিন কাটিয়েছেন। ওই রুম এক সময় ভাড়া নিয়েছিলেন গায়ক জোনি মিচেলও। সেই রুমের দরজা বিক্রি হয়েছে ৮৫ হাজার ডলারে।

১৮৮০’র দশকে নির্মিত এই হোটেলে প্রজন্মের পর প্রজন্ম ধরে অসংখ্য গুণী শিল্পী, বোহেমিয়ান চিন্তাশীল ও লেখকরা উঠেছেন। থেকেছেন মাসের পর মাস, এমনকি বছরও।

২০১১ সালে হোটেলটির সংস্কার কাজ শুরু হলে এর এক সাবেক ভাড়াটে বাতিল দরজাগুলো কিনে নেন। এবার সেই দরজাগুলোই নিলামে উঠছে।

এই হোটেলে থেকেই ১৯৫০’র দশকে ক্লাসিক বই অন দ্য রোড লিখেছিলেন জ্যাক কেরুয়াক। তার ঘরের দরজা বিক্রি হয়েছে ৩০ হাজার ডলারে।

Reneta

এই চেলসি হোটেলে আরও ছিলেন মার্ক টোয়েইন আর টম উলফের মতো বিশ্বখ্যাত লেখকরা। জনপ্রিয় বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখক আর্থার সি ক্লার্ক তার ২০০১: আ স্পেস অডিসি’র চিত্রনাট্য লিখেছিলেন এই হোটেলেরই একটি ঘরে বসে।

বব ডিলান-দরজা
গিটারিস্ট জিমি হেনড্রিক্সের ঘরের দরজা

চেলসি হোটেলের সবচেয়ে কুখ্যাত ঘটনা ঘটেছিল ১৯৭৮ সালে, যখন ন্যান্সি স্পানজেনের ছুরিকাহত মরদেহ পাওয়া যায় এবং একই ঘরে থাকা ব্রিটিশ পাংক ব্যান্ড সেক্স পিস্তলস-এর সিড ভিশাসকে খুনের অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। হত্যা মামলার বিচারকাজ শুরু হওয়ার আগেই হেরোইন ওভারডোজে মারা যান ভিশাস।

অভিনেত্রী এডি সেজউইক, চলচ্চিত্র নির্মাতা অ্যান্ডি ওয়ারহল, গিটারিস্ট জিমি হেনড্রিক্স, সঙ্গীতশিল্পী ম্যাডোনা, অভিনেত্রী ইসাবেলা রোজালিনি এবং চলচ্চিত্র নির্মাতা শার্লি ক্লার্কের এক সময়কার ভাড়া করা ঘরগুলোর দরজাও নিলামে বিক্রি হয়েছে। তবে সেগুলোর দাম উঠেছে তুলনামূলক অনেক কম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বব ডিলান
শেয়ারTweetPin3

সর্বশেষ

বিশ্বব্যাপী পালিত হচ্ছে ‘ইস্টার সানডে’

এপ্রিল ৫, ২০২৬

বিসিবিতে পদত্যাগের মিছিল, সাত পরিচালক সরে গেলেন

এপ্রিল ৫, ২০২৬

জন্মদিনে সন্‌জীদা খাতুনকে নিবেদন করে ছায়ানটের বসন্ত অনুষ্ঠান

এপ্রিল ৫, ২০২৬

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নদের রাজকীয় সংবর্ধনা

এপ্রিল ৫, ২০২৬

ত্রিশালে জাতীয়ভাবে নজরুল জন্মজয়ন্তী, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

এপ্রিল ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT