চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যা পরিস্থিতি: ঘর-বাড়ি ডুবে আশ্রয়হীন অনেকে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৪ অপরাহ্ণ ১২, জুলাই ২০১৭
পরিবেশ
A A
বন্যা পরিস্থিতি

দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির আরো আবনতি হয়েছে। বাড়ি-ঘর ডুবে যাওয়ায় অনেকে আশ্রয়হীন হয়ে পড়েছেন। শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, প্রায় সারা দেশে আরও কয়েক দিন মাঝারি থেকে ভারি বর্ষণ চলবে। তবে কক্সবাজার ও লালমনিরহাটে বৃষ্টি না হওয়ায় বন্যার পানি নামতে শুরু করেছে।

নদ-নদীর পানি বেড়ে জামালপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, মৌলভীবাজার এবং সিরাজগঞ্জের নিম্নাঞ্চলের কয়েক লাখ লোক পানিবন্দি হয়ে পড়েছেন। কমপক্ষে ১০ দিন পানিবন্দি থাকায় ওই অঞ্চলগুলোতে নিরাপদ পানি, খাবার ও জ্বালানি সংকট দেখা দিয়েছে।

Banglabid

জামালপুরে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। যমুনা নদীর পানি বিপদসীমার ৭৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জামালপুর সদর, ইসলামপুর, মেলান্দহ, মাদারগঞ্জ, দেওয়ানগঞ্জ ও সরিষাবাড়িতে যমুনা ছাড়াও ব্রহ্মপুত্র, ঝিনাইসহ শাখা নদীগুলোর পানি বাড়তে শুরু করেছে।

গাইবান্ধায় সুন্দরগঞ্জ, গাইবান্ধা সদর, ফুলছড়ি এবং সাঘাটার নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। সদর উপজেলার কামারজানি বন্দরের দক্ষিণ দিকে ভাঙন শুরু হয়েছে।

নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে কুড়িগ্রামের কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বন্যাকবলিত এলাকায় নিরাপদ পানি ও শুকনো খাবারের সংকট দেখা দিয়েছে। নদী ভাঙনের শিকার হয়েছে হাজার খানেক পরিবার।

Reneta

সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি বাড়ছেই। ২৪ ঘণ্টায় পানি বেড়ে বিপদসীমার ৬১ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। জেলার কাজিপুর, চৌহালি, শাহজাদপুর, বেলকুচি এবং সদর উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।

মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের ৬টি সড়কের প্রায় ৫ কিলোমিটার ডুবে গেছে। সব ধরনের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে।

বৃষ্টি না থাকায় কক্সবাজারের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বাড়ি ঘর থেকে পানি নামতে শুরু করেছে। তবে চকরিয়ায় এখনো সড়কের ওপর পলথিন বিছিয়ে বাস করছেন বন্যাকবলিত মানুষ।

বন্যার্তদের চাল ও নগদ টাকা ছাড়াও শুকনো খাবার দেয়া হয়েছে। তবে, প্রয়োজনের তুলনায় ত্রাণ অপ্রতুল বলছেন স্থানীয়রা।

প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সাদিয়া ওমর এর রিপোর্টে দেখুন বিস্তারিত: 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্যা পরিস্থিতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কুম্বলের ‘ভুল’ করতে চান না শাস্ত্রী

পরবর্তী

বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ

পরবর্তী
বন্যাদুর্গত এলাকা

বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ

মিতালি রাজ

সেই মিতালি এবার অনন্য উচ্চতায়

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গাজায় ত্রাণকর্মী জোমি ফ্রাঙ্ককম হত্যার বিচার না হওয়ায় ক্ষুব্ধ অস্ট্রেলিয়া

আগস্ট ২০, ২০২৬

তিন জেলায় নতুন ডিসি

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

আগস্ট ২০, ২০২৬

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT