চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যা দুর্গতদের পাশে বিত্তবানদের এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৪ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০১৭
বাংলাদেশ
A A
সিলেটের আতিয়া ভবনে নিহতের স্বজনদের চেক প্রদান করছেন প্রধানমন্ত্রী।

বন্যা দুর্গতদের সহায়তায় এগিয়ে আসতে বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমি আশা করি আমাদের বিত্তশালীরা দুর্গত মানুষের সেবায় তাদের পাশে দাঁড়াবে।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিলেটের আতিয়া ভিলায় জঙ্গিবিরোধী অভিযানকালে নিহতদের স্বজনদের আর্থিক অনুদানের চেক প্রদান এবং প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বিভিন্ন সংস্থার কাছ থেকে আর্থিক অনুদানের চেক গ্রহণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বন্যা দুর্গত মানুষের দুর্ভোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ফসলের বেশ ক্ষতি হচ্ছে, রাস্তাঘাট ভেঙে যাচ্ছে। নদী ভাঙনে অনেক মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে। যাদের জমিজমা চলে যাচ্ছে, ঘরবাড়ি চলে যাচ্ছে; তাদের ঘরবাড়ি তৈরি করে দেওয়া… তাদেরকে পুনর্বাসন করা এবং পানি নামার সাথে সাথে তারা যেন চাষবাস করতে পারে; সে ব্যবস্থা আমরা গ্রহণ করছি।

দুর্যোগ মোকাবেলায় সংশ্লিষ্ট সকলকে সবসময় তৎপর থাকার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগ আমাদের দেশে নিত্যনৈমিত্তিক ব্যাপার। দুর্যোগ মোকাবেলা করেই আমাদের বাঁচতে হবে। বন্যা, খরা, জলোচ্ছ্বাসসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করা, জানমালের ক্ষতিটা যাতে কম হয়; সে ব্যবস্থা নিতে হবে।

সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে জানিয়ে তিনি বলেন, আমাদের সরকার এ ব্যাপারে যথেষ্ট সজাগ,সকল প্রস্তুতি আমাদের নেওয়া আছে।

সিলেটের আতিয়া ভবনে নিহতের স্বজনদের চেক প্রদান করছেন প্রধানমন্ত্রী।

Reneta

সিলেটের আতিয়া ভবনে জঙ্গি হামলায় নিহত লে.কর্নেল মোহাম্মদ আবুল কালাম আজাদের স্ত্রী মোসাম্মৎ সুরাইয়া সুলতানা ও মা সাদেয়া করিম, পুলিশ পরিদর্শক মোহাম্মদ মনিরুল ইসলামের স্ত্রী বেগম ফারভীন আক্তার ও মা বেগম ফিরোজা বেগম, পুলিশ পরিদর্শক চৌধুরী মোহাম্মদ আবু কয়ছরের স্ত্রী ছায়রা ফারহানা চৌধুরী এবং ছাত্রলীগ কর্মী ওয়াহিদুলের মা বেগম সুলতানা আক্তার ও জান্নাতুল ফাহিমের বাবা কামাল আহমদ কাবুল প্রধানমন্ত্রীর হাত থেকে চেক গ্রহণ করেন।

এসময় ১৯৭৫ এর ১৫ আগস্টে বাবা-মা সহ পরিবারের ১৮ সদস্যকে হারানোর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, স্বজন হারানোর বেদনা যে কত কঠিন, কতো নির্মম; সেটা আমার থেকে ভালো কেউ বোঝে না।

জঙ্গিহামলায় নিহতের স্বজনদের শান্ত্বনা দেন প্রধানমন্ত্রী।

বিদ্যুৎ বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, শিপার্স কাউন্সিল, ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড ও বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক অনুদান দিয়েছে।

ত্রাণ তহবিলে অনুদান দেয়ায় ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই অনুদান দুর্গত মানুষের সহায়তায় কাজে লাগবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীবন্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT