চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যায় মৌলভীবাজারে বিশুদ্ধ পানির তীব্র সংকট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৫ পূর্বাহ্ন ১৮, জুন ২০১৮
জনপদ, মৌলভীবাজার
A A
বন্যা

টানা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। মনু নদীর বাঁধ ভেঙে রাস্তা প্লাবিত হওয়ায় জেলা শহরের সঙ্গে চারটি উপজেলা এবং সিলেটের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। জেলাজুড়ে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও ত্রাণের তীব্র সংকট। 

স্থায়ীভাবে কোনো আশ্রয়কেন্দ্র না থাকায় বিপাকে পড়েছে মানুষ। স্কুলগুলোতে অস্থায়ীভাবে আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হলেও সেগুলোর মধ্যে কয়েকটি প্লাবিত হয়ে সৃষ্টি হয়েছে চরম দুর্ভোগ। এলাকাবাসীর অভিযোগ বাঁধ নির্মাণে বরাদ্দকৃত টাকার যথাযথ ব্যবহার না হওয়া এ বন্যার অন্যতম কারণ।

এর মধ্যে শনিবার দিবাগত রাতে বারইকোনা এলাকায় মনু নদীর বাঁধ ভেঙ্গে শহরে বন্যার পানি প্রবেশ করে।এর ফলে মনু ও ধলাই নদীর ১৫ টি পয়েন্টে ভাঙন দিয়ে পানি প্রবেশ করে ৫টি উপজেলা বন্যা কবলিত হয়ে পড়ে।

মৌলভীবাজার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে মনু নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বারইকোনা এলাকা ভেঙ্গে শহরে পানি প্রবেশ করে। এতে পৌরসভার ৩টি ওয়ার্ড বন্যাকবলিত হয়ে পড়েছে। কোমর পানিতে তলিয়ে গেছে মৌলভীবাজার সিলেট সড়ক। পানি প্রবেশ করেছে উপজেলা পরিষদ ভবনেও।

মৌলভীবাজারের বরহাট, ধরবাপন, হিলালপুর, ঘড়ুয়া এলাকার বাড়িঘরে এখন ৩ ফুট উঁচু পানি। শহরের বাণিজ্যিক এলাকা পশ্চিমবাজারে পানির প্রবেশ ঠেকাতে জেলা প্রশাসনের সাথে কাজ করছে সেনাবাহিনী ও বিজিবি। উপদ্রুত গ্রামগুলো থেকে বন্যা আক্রান্তদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী।

জেলা শহরের ৪টি সরকারি খাদ্য গুদামে পানি প্রবেশ করেছে। এসব গুদামের প্রায় ২ হাজার মেট্রিকটন মজুদ খাদ্যশষ্য অন্যত্র সরিয়ে নেয়ার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। শহরের বড় বড় বাণিজ্যিক ভবন ও বিপনী বিতানগুলোর বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: বন্যাবন্যা পরিস্থিতিলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশে কবে থেকে শুরু পবিত্র রমজান?

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

যে আদেশে তারেক রহমান প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় দায়িত্ব পেলেন যারা

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পরে সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

ভিনিসিয়াসের গোলে বেনফিকার মাঠে জয় রিয়ালের, জিতেছে পিএসজিও

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT