বাংলাদেশ

বন্যার পানি নামার পর ফসল উপাদনে ব্যবস্থা করতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বন্যা পরবর্তী ফসলের জন্য কৃষকদের সঙ্গে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী বন্যা পরবর্তী ফসলের পরিস্থিতি পর্যালোচনা করতে কৃষকদের সঙ্গে সাক্ষাৎ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বন্যাকবলিত এলাকাগুলোতে পানি নামার পর পরই যাতে কৃষকরা ফসল উৎপাদন করতে পারে সে ব্যবস্থা নিয়েছে সরকার। বন্যার পর যাতে রোগ-বালাই না ছড়ায় সে ব্যাপারেও প্রযোজনীয় উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

বিগত জাতীয় সংসদ নির্বাচনের আগে-পরে বিএনপি-জামায়াতের সহিংসতা আর পেট্রোল বোমায় হতাহতদের পরিবারের সদস্যদের নিয়মিত আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই অংশ হিসেবে পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলায় বিএনপি-জামায়াতের সন্ত্রাসী হামলা ও সহিংসতায় আহত ও নিহতদের পরিবারের মাঝে আর্তিক অনুদানের চেক হস্তান্তর করেন তিনি।

পরে বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রায় ষাট কোটি টাকার আর্থিক অনুদান দেয় বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকার্স-বিএবি’র নেতারা। বিভিন্ন ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের দেয়া চেক গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যে কোনো দুর্যোগে এবং আর্তমানবতার সেবায় সরকারের পাশে এসে দাঁড়ানোয় ব্যাংকার্স এসোসিয়েশনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…