চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যাকবলিত এলাকায় কি যথেষ্ট ত্রাণসামগ্রী যাচ্ছে?

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৭:০৮ অপরাহ্ণ ১৯, জুলাই ২০১৯
সম্পাদকীয়
A A
ফাইল ছবি

ফাইল ছবি

দেশের বিভিন্ন জেলায় বেশ কয়েকদিনের টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এর মধ্যে কয়েক জেলায় পানিবন্দী অবস্থার অবসান ঘটলেও অনেক জেলায় পরিস্থিতির উন্নতি হয়নি।

তবে বন্যা কবলিত প্রায় সব জায়গায় এখন একটাই সঙ্কট, আর তা হলো- বিশুদ্ধ পানি ও খাবারের অভাব।

এমন পরিস্থিতিতে কয়েক জেলায় ত্রাণসামগ্রী বরাদ্দ দেয়া হলেও অনেক স্থানে ভুক্তভোগীরা ত্রানসামগ্রী পাননি বলে জানিয়েছেন। এছাড়া তাদের দুর্দশার যে চিত্র গণমাধ্যমে আসছে তা আমাদের ভাবিয়ে তুলছে। এই পরিস্থিতিতে শিগগিরই পর্যাপ্ত ত্রাণসামগ্রী বরাদ্দসহ এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা উচিৎ বলে আমরা মনে করি।

বন্যার্তদের জন্য সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ত্রাণসামগ্রী যে বরাদ্দ করা হয়নি বিষয়টা আসলে এমনও নয়। একাধিক জেলায় ইতোমধ্যে ত্রাণসামগ্রী বরাদ্দ দেয়া হয়েছে। তবে অনেক জায়গায় দুর্গতরা তা পাচ্ছে না বলেও জানা গেছে।

আমরা মনে করি, দুর্গতদের জন্য শুধু বরাদ্দ দিয়ে দায় সারলেই হবে না, বরং এসব ত্রাণসামগ্রী যাতে প্রকৃত দুর্গতরা পায় সংশ্লিষ্টদের তাও নিশ্চিত করতে হবে।

যেসব এলাকায় মানুষ এখনও পানিবন্দী তাদের উদ্ধারে পদক্ষেপ গ্রহণ জরুরি। খাদ্য, বিশুদ্ধ পানি ও বাসস্থান সংকট এবং চিকিৎসা সেবাসহ যাবতীয় বিষয় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরকে গুরুত্বের সঙ্গে নিতে হবে।

Reneta

তবে এটাও ঠিক যে, এই সংকট মোকাবেলা সরকারের একার পক্ষে অনেক কঠিন। এজন্য সবাইকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। সবাই এগিয়ে আসলে খুব সহজেই এমন পরিস্থিতি মোকাবেলা সম্ভব। তাই সংকট মোকাবেলায় এগিয়ে আসতে আমরা সবার প্রতি আহ্বান জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্যাবন্যা পরিস্থিতিসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

রংপুরে চাহিদার তুলনায় ৪ গুণ বেশি শাক-সবজি উৎপাদন

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা

জুলাই ৭, ২০২৬

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত অন্তত ৩জন

জুলাই ৭, ২০২৬

২৪ এর গণঅভ্যুত্থান: আন্দোলনের নামগুলো এলো কীভাবে?

জুলাই ৭, ২০২৬

একাত্তরের আজকের দিনে গঠিত হয়েছিলো জিয়াউর রহমানের ‘জেড’ ফোর্স

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT