চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বন্যপ্রাণীহীন সুন্দরবন ভয়াবহ পরিবেশ বিপর্যয় ডেকে আনবে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৫ পূর্বাহ্ণ ১৭, মে ২০১৫
পরিবেশ
A A

মানবসৃষ্ট কারণে ও প্রাকৃতিক বিপর্যয়ে ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন বন্যপ্রাণীহীন বনে পরিণত হলে বাংলাদেশে এক ভয়াবহ পরিবেশ বিপর্যয় অনিবার্য হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু।

রোববার সুন্দরবন অধ্যুষিত সাতক্ষীরা জেলার মুন্সীগঞ্জে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন আয়োজিত এক কর্মশালায় এমন মন্তব্য করেন তিনি। এসআরসিডব্লিউপি প্রকল্পের সহযোগিতায় সচেতনতা সৃষ্টির জন্য কর্মশালায় বনবিভাগের উর্ধ্বতন কর্মকর্তা, পরিবেশ গবেষক, উন্নয়নকর্মী ও গণমাধ্যমকর্মীরা যোগ দেন।

দেশে প্রকৃতি ও পরিবেশ নিয়ে প্রথম ধারাবাহিক প্রামাণ্য টেলিভিশন অনুষ্ঠান শুরু করে প্রকৃতি রক্ষার দাবি জোরালো করে তোলা এই প্রকৃতিপ্রেমী বলেন, ‘বন্যপ্রাণীর বিরুদ্ধে সারাদেশেই যে আগ্রাসন চলছে, বিশেষ করে সুন্দরবনে; তা এখানকার প্রকৃতিতে ভয়াবহ বিপর্যয়ের হাতছানি দিচ্ছে। এ অবস্থা চলতে থাকলে যে পরিবেশগত সংকট দেখা দেবে তা এই ভূখণ্ডের বাসযোগ্যতাকেই চ্যালেঞ্জ করবে।’

বন্যপ্রাণী আইনের যথাযথ প্রয়োগ ও  স্থানীয় জনগোষ্ঠীর সচেতনতাই সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষা পাবে মন্তব্য করে মুকিত মজুমদার বলেন, ‘সুন্দরবন ও এর সাহচর্যে বাস করা বিপুল প্রাণীবৈচিত্র্য রক্ষায় আমাদের সচেতন মনোভাবের অভাব প্রকট। বন্যপ্রাণীর জন্য আমাদের মমতা আরো বাড়াতে হবে। সবাইকে সচেতন হতে হবে।’

তরুণ প্রজন্মের প্রতি আহবান জানিয়ে এই প্রকৃতিপ্রেমী বলেন, ‘আমি আশা করবো যেখানেই বন্যপ্রাণীর ওপর আক্রমণ হবে; তরুণরা সেখানে প্রতিহত করবে। সবাইকে সচেতন করবে। সবার কাছে তারা এই বার্তাটি পৌঁছে দেবে, যে সুন্দর প্রকৃতিতে আমরা বেঁচে আছি-তাতে বন্যপ্রাণীরও অবদান রাখছে, সুস্থ-স্বাভাবিক বেঁচে থাকার অধিকার আছে তাদেরও।’

কর্মশালায় সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকতা জহির উদ্দিন আহমেদ, বন সংরক্ষক কেরামত আলী মল্লিক এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের গবেষক শামীম আহমেদ বক্তব্য দেন।

বন্যপ্রাণী সংরক্ষণে ১৪ মে থেকে ২১ মে পর্যন্ত সুন্দরবন পশ্চিম বন্যপ্রাণী অভয়ারণ্যের চারপাশের বিভিন্ন গ্রামবাসী ও প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে চলবে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের তৃণমূল পর্যায়ে সচেতনতা তৈরির কার্যক্রম।

ট্যাগ: বন্যপ্রাণীসুন্দরবন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস পালন

পরবর্তী

মঙ্গলবার থেকে ওয়ালটন-বিএসজেসি মিডিয়াকাপ ক্রিকেট

পরবর্তী

মঙ্গলবার থেকে ওয়ালটন-বিএসজেসি মিডিয়াকাপ ক্রিকেট

পাকিস্তানে কাউকে পাঠাবে না আইসিসি

সর্বশেষ

ছবি: বিচারপতি মো. হাবিবুল গনি (সংগৃহীত)।

বিচারপতি হাবিবুল গনিকে আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ

আগস্ট ২৭, ২০২৬

রাশিয়ার আমুর গ্যাস রাসায়নিক কমপ্লেক্সে আগুন, নিহত ৭

আগস্ট ২৭, ২০২৬
ছবি: নেপালে আকস্মিক বন্যায় নিখোঁজ দীপক ও মধু আহুজা দম্পতি (সংগৃহীত)।

নেপালে আকস্মিক বন্যা: নিখোঁজ বাবা-মায়ের খোঁজ করছেন কন্যারা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপাল-তিব্বতের ভয়াবহ বন্যার কারণ নিয়ে যা বলছেন বিজ্ঞানীরা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ফ্ল্যাশ ফ্লাড কেন হয়, কতটা সম্ভব আগাম পূর্বাভাস?

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT