চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্ধ হোক অনুমোদনহীন সব হাসপাতাল, ক্লিনিক

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৬:৩২ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০১৮
সম্পাদকীয়
A A

লাইসেন্স বা অনুমোদন না থাকায় রাজধানীর মোহাম্মদপুর এলাকার ১৪টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে এসব হাসপাতাল ও ক্লিনিক পরিচালনায় জড়িতদের বিরুদ্ধে কেন আইনত ব্যবস্থা নেওয়া হবে না- তাও জানতে চাওয়া হয়েছে।

মঙ্গলবার একটি রিট আবেদনের শুনানির পর বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন।

মূলত গত এপ্রিলে একটি দৈনিকে এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছিল। তার আগ পর্যন্ত এসব হাসপাতাল ও ক্লিনিক যে অবৈধ, তা গোপন রাখা হয়েছিল। আর এই বিষয়টি শুধু যে হাসপাতাল ও ক্লিনিকগুলোর কর্তৃপক্ষ গোপন রেখেছে তা নয়। এসব প্রতিষ্ঠানকে দেখভালের দায়িত্বে থাকা সরকারের একাধিক সংস্থাও এতে সহায়তা করেছে। আর এ কাজ যে তারা এমনি এমনি করেছে, তাও ঠিক না।

Banglabid

যে ১৪টি হাসপাতাল এবং ক্লিনিক বন্ধ করে দেওয়ার নির্দেশ হাইকোর্ট দিয়েছেন, সেগুলোর অবস্থান মাত্র ৫’শ মিটারের মধ্যে বলে ওই পত্রিকাটি উল্লেখ করেছিল। তার মানে প্রতি ১’শ মিটারের মধ্যে প্রায় ৩টি হাসপাতাল বা ক্লিনিক। অার শুধু রাজধানীর একটি থানা এলাকাতেই ওই হাসপাতালে অবস্থিত।

 

আমরা নিশ্চিত করেই বলতে পারি- এমন চিত্র শুধু মোহাম্মদপু্রে নয়; সারাদেশেরই। যতক্ষণ না এ ধরনের অনুমোদনহীন হাসপাতাল-ক্লিনিকে ভুল চিকিৎসায় কোনো রোগী মারা না যান, ততক্ষণ কেউ তার দিকে দৃষ্টিপাত করে না। আর বড় ধরনের ক্ষতির পরই শুধু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটু নড়েচড়ে বসে। কিছুদিন পর আবার যা-তা অবস্থায় চলতে থাকে।

Reneta

অনেকেরই প্রশ্ন: দেশের আনাচে-কানাচে এমন হাজার হাজার অনুমোদনহীন হাসপাতাল ও ক্লিনিক চলছে কিভাবে? এর উত্তরও বেশ সহজ। কারণ এর পেছনে রয়েছে চিকিৎসকদেরই একটি বড় চক্র। যারা সরকারের ভেতরে-বাইরে, তারা আবার বেশ প্রভাবশালী। আর যারা এই প্রভাব বিস্তার করতে পারে না; তারা অর্থের প্রভাব খাটিয়ে অনুমোদন ছাড়াই বছরের পর বছর ব্যবসার নামে রোগীদের গলা কাটে।

পরিবারের কেউ অসুস্থ হলে মানুষ সবকিছুর বিনিময়ে তাকে সুস্থ-স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করে। এ জন্য তার কাছে একমাত্র ভরসার প্রতীক হয়ে উঠেন চিকিৎসকরাই। বলতে গেলে অসহায় মানুষের আশ্রয় তারা। কিন্তু অনেক সময় দেখা যায়; সেই ভরসা দেয়া মানুষগুলোই প্রত্যাশিত সেবা দেয়ার পরিবর্তে অর্থ হাতিয়ে নিতে তৎপর হয়। এসব অনুমোদনহীন হাসপাতাল ও ক্লিনিকে রোগী পাঠিয়ে তারা মোটা অঙ্কের কমিশন নেন।

আমরা মনে করি, শুধু মোহাম্মদপুরেই নয়; সারাদেশে যেসব অনুমোদনহীন হাসপাতাল ও ক্লিনিক আছে-তাদের বিরুদ্ধেও এমন ব্যবস্থা নেওয়া উচিৎ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবৈধ ক্লিনিকঅবৈধ হাসপাতালহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ধরলা পাড়ের সৌন্দর্য

পরবর্তী

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ

পরবর্তী

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ

রাতভর কোকেন নিতেন ম্যারাডোনা!

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT