বিনোদন

বন্ধ হয়ে যাচ্ছে ৩৪ বছরের পুরোনো ম্যাগাজিন ‘কিউ’

বাংলাদেশের শীর্ষ সংবাদ পত্রিকা চ্যানেল আই অনলাইন এর কভার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর বিভিন্ন জনপ্রিয় সংবাদ পত্রিকার কভার ছবি, যা বাংলাদেশ, রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, বিনোদন, প্রযুক্তি ও জীবনধারা বিষয়ক।. Channel i News – চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যের জনপ্রিয় মিউজিক ম্যাগাজিন ‘কিউ’ বন্ধ হয়ে যাচ্ছে। ম্যাগাজিনের সম্পাদক টেড কেসলার টুইটারে এই খবর জানিয়েছেন।

টেড কেসলার টুইটারে লিখেছেন, ‘মহামারি এই ক্ষতিটি করলো, এর চেয়ে বড় ক্ষতি আর হতে পারে না।’

২৮ জুলাই প্রকাশ পাবে ম্যাগাজিনের শেষ সংখ্যাটি। এই সংখ্যার জন্য লেখা সম্পাদকের চিঠিটি শেয়ার করেছেন টেড। সেখানে তিনি লিখেছেন, ‘কিউ টিকিয়ে রাখার চেষ্টায় ব্যর্থ হওয়ায় আমি ক্ষমা চাইছি।’

২০০১ সালে ম্যাগাজিন ছাপা হতো ২ লাখ কপি। সেটা কমে এখন ২৮ হাজার কপিতে নেমেছে।

১৯৮৬ সালে স্ম্যাশ হিটস এর লেখক মার্ক এলেন এবং ডেভিড হেপওর্থ মিলে প্রতিষ্ঠা করেছিলেন ‘কিউ’ ম্যাগাজিনটি। একই সময়ে বাজারে জনপ্রিয়তা পেয়েছে সিডি। চকচকে রঙিন পাতায় ছাপানো মিউজিকের নানা খবর মন কেড়েছিল পাঠকের। খুব অল্প সময়ে জনপ্রিয়তা পেয়ে যায় ম্যাগাজিনটি। বিবিসি

বিষয়:কিউ ম্যাগাজিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…