চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তরুণ সৌমিত্রের চরিত্রে যিশু, সত্যজিৎ হচ্ছেন কিউ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩১ অপরাহ্ণ ২১, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

পর্দায় আসতে চলেছে পশ্চিম বাংলার কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনী! সৌমিত্র’র জীবনী নিয়ে নির্মিতব্য ছবিটি পরিচালনা করবেন এই সময়ের আরেক মেধাবী অভিনেতা ও নির্মাতা পরমব্রত চ্যাটার্জী।

১৯ জানুয়ারি সৌমিত্রের জন্মদিনে পরমব্রত জানিয়েছেন, যুবা বয়সের সৌমিত্রের চরিত্রে অভিনয় করবেন যিশু সেনগুপ্ত।

যদিও শোনা গিয়েছিল ছবিটি পরিচালনার পাশাপাশি সৌমিত্র’র তরুণ বয়সের চরিত্রেও অভিনয় করবেন পরমব্রত। কিন্তু রবিবার পরমব্রত জানিয়েছেন যিশুর কথা। প্রৌঢ় বয়সের অংশে সৌমিত্র চট্টোপাধ্যায় নিজেই অভিনয় করবেন।

এই ছবিতে সুচিত্রা সেনের ভূমিকায় দেখা যাবে পাওলি দামকে। আর ছবির কাহিনীতে গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে থাকবেন কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়। যে চরিত্রে অভিনয় করবেন আলোচিত নির্মাতা কৌশিক মুখার্জি (কিউ)।

কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের হাত ধরে ১৯৫৯ সালে ‘অপুর সংসার’ চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক হয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায়ের। তবে তার বায়োপিকে তার ব্যক্তিগত জীবন ও অভিনয় জীবন ছাড়াও আরো বেশ কিছু দিক তুলে ধরা হবে বলে জানিয়েছেন পরমব্রত।

এদিকে অভিনয় জীবনে সৌমিত্রের অর্জনের শেষ নেই। পদ্মভূষণ, জাতীয় চলচ্চিত্র পুরষ্কার, দাদা সাহেব ফালকে, ফ্র্যান্স সরকারের ‘নাইট অফ দ্য লেজিওন অফ অনার’সহ অসংখ্য সম্মানজনক পুরস্কার পেয়েছেন তিনি।

তার অভিনীত চরিত্রগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ‘ফেলুদা’। তিনি সত্যজিৎ রায়ের পরিচালনায় ‘সোনার কেল্লা’ ও ‘জয় বাবা ফেলুনাথ’ ছবিতে ফেলুদার ভূমিকায় অভিনয় করে সকলের মন জয় করেছেন। -টাইমস অব ইন্ডিয়া

ট্যাগ: কিউকৌশিক মুখার্জীপরমব্রত চ্যাটার্জীফেলুদাযিশু সেনগুপ্তলিড বিনোদনসত্যজিত রায়সত্যজিৎ রায়সৌমিত্র চট্টোপাধ্যায়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বুলবুলের প্রথম মৃত্যুবার্ষিকীতে বিশেষ আয়োজন

পরবর্তী

নির্বাচন পেছানোর খবর জানে না বিএনপি?

পরবর্তী

নির্বাচন পেছানোর খবর জানে না বিএনপি?

করোনাভাইরাস

ফ্যাক্টরির মেশিনে প্রাণ গেলো শ্রমিকের

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT