চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্ধ হচ্ছে না সুন্দরবনের বাঘ ও হরিণ শিকার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৮ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০১৫
পরিবেশ
A A

বনবিভাগ ও আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযানের পরও বন্ধ হচ্ছে না সুন্দরবনের বাঘ ও হরিণ শিকার। বন ও জলদস্যুদের দৌরাত্ম্যে অস্তিত্ব সঙ্কটে পড়েছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের বাঘ। শিকারীদের বিরুদ্ধে অভিযান আরো জোরদারের তাগিদ দিয়েছেন দেশি বিদেশি বিশেষজ্ঞরা।

পৃথিবীর একমাত্র ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের ৬’হাজার বর্গ কিলোমিটার এলাকার নিরাপত্তা ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে রয়েল বেঙ্গল টাইগার। প্রাকৃতিক দুর্যোগ, খাদ্যাভাস আর মানুষের অত্যাচারে গত তিন দশক ধরে বাঘের মৃত্যুর হার বেড়েছে। বন বিভাগ বলছে, বনদস্যু ও জলদস্যু বাহিনীগুলোরও প্রধান টার্গেটে পরিণত হয়েছে রয়েল বেঙ্গল টাইগার।

বন সংরক্ষক ড. সুনীল কুমার কুন্ডু, বলেন, এখানে যেসমস্ত বনদস্যু আছে তারা বাঘ শিকারের সাথে জড়িত। কারণ অনেকেই এখন বনের ভেতর মাছ ধরতে যায় না। ফলে তাদের জীবিকার প্রধান মাধ্যম বাঘের চামড়া। বাঘের চামড়া বিক্রি করে তারা লাভবান হচ্ছে বলেই তারা এর প্রতি বেশি আগ্রহী।

সুন্দরবনে বেপরোয়া হয়ে উঠা বাঘ শিকারীচক্রকে নির্মূলে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সমন্বিত অভিযান চলছে। গত সপ্তাহেই সুন্দরবন সংলগ্ন কয়রা এলাকা থেকে তিনটি বাঘের চামড়া ও বিপুল পরিমান হাড়গোড় উদ্ধার হয়। বাঘ রক্ষায় অভিযান আরো জোরদারের কথা জানিয়েছে পুলিশ।

খুলনা রেঞ্জের ডিআইজি এস.এম. মনিরুজ্জামান বলেন, সুন্দরবন এবং এর বন্যপ্রাণী সংরক্ষণের জন্য শুধু পুলিশ নয়, এখানে র‍্যাব, কোস্টগার্ড আছে তাদের সহযোগিতায় আমাদের একটি সাড়াশি অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে।

বাঘ শিকার পুরোপুরি বন্ধ করতে বনবিভাগসহ প্রশাসনের সমন্বিত অভিযানের আহবান জানিয়েছেন বিশেষজ্ঞরা। ইউএনডিপির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর নিক বেরেসফোর্ড বলেন, জেলা উপজেলা সহ এখানকার সকল শ্রেনীর মানুষকে সুন্দরবনের প্রাণীকে রক্ষা করতে এগিয়ে আসতে হবে।

Reneta

দেশি-বিদেশি বাজারে বাঘের চামড়া ও হাড়ের ব্যাপক চাহিদা থাকায় চোরাচালান চক্রের মাধ্যমে একাধিক বাহিনী বাঘ শিকার করছে। তাই এদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানোর তাগিদ বিশেষজ্ঞদের।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজীড বিভাগের অধ্যাপক মো: নাজমুস সাদাত বলেন, পুলিশ ডাকাতদের ধরতে গেছে সেখানে গিয়ে তারা বাঘের চামড়া পাচ্ছে। এ জন্য বন বিভাগের শক্তি সামর্থ আরো বাড়াতে হবে। বন নিয়ে যেসব আইন আছে তা শুধু কাগজে কলমে না রেখে তার বাস্তব প্রয়োগ করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাঘসুন্দরবন
শেয়ারTweetPin

সর্বশেষ

​যবিপ্রবির প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ও ক্লাস শুরু ১৫ জুলাই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘বিদেশী’ ঘোষণার প্রক্রিয়াটি অবশ্যই ন্যায্য, আইনানুগ এবং যুক্তিসঙ্গত হতে হবে: ভারতের সুপ্রিম কোর্ট

জুলাই ১৩, ২০২৬

গোলের আগে বল ‘ক্যামেরার তারে’ লাগার প্রমাণ পায়নি ফিফা

জুলাই ১৩, ২০২৬

চলতি অর্থবছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

এবার ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনে চোখ ফিফার

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT