চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্ধ হচ্ছে না ‘কফি উইথ করণ’, ফিরছে নতুন আঙ্গিকে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৭ পূর্বাহ্ণ ০৫, মে ২০২২
বিনোদন
A A

বুধবার সকালেই করণ জোহর ঘটা করে জানিয়েছিলেন যে বন্ধ হতে চলেছে দর্শকদের প্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’। আর এই ঘোষণার পর যখন শোরগোল তুঙ্গে, ঠিক তখনই ভিন্ন কথা জানালেন করণ।

বুধবার সকালে টুইটে করণ জোহর লিখেছিলেন, “‘কফি উইথ করণ’ আমার পাশাপাশি আপনাদের জীবনেরও অংশ হয়ে উঠেছিল। গত ছয়টি মৌসুমের সাক্ষী হয়ে থেকেছেন আপনারা। আমার মনে হয়, এই শোয়ের মাধ্যমে আমরা একটা প্রভাব ফেলতে পেরেছি। শুধু তাই নয়, পপ কালচারের ইতিহাসেও জায়গা করে নিয়েছি। আর তাই ভারাক্রান্ত হৃদয়ে ঘোষণা করতে হচ্ছে যে, ‘কফি উইথ করণ’ আর ফিরছে না।”

সন্ধ্যায় নতুন পোস্টে করণ জানালেন, “‘কফি উইথ করণ’ ফিরছে না টিভির পর্দায়। কারণ, সব ভাল গল্পের একটা টুইস্টের দরকার হয়। আমি ভীষণ আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, সপ্তম সিজন এক্সক্লুসিভলি দেখানো হবে ডিজনি প্লাস হটস্টার-এ। দেশের বড়সড় তারকারা আবারও কফিতে চুমুক দিতে ফিরবেন তাদের গোপন তথ্য নিয়ে। নতুন খেলাও থাকছে তাতে। ভালবাসা, ক্ষোভ.. তারকাদের সব গল্প নিয়েই ফিরছি ‘কফি উইথ করণ’-এ ডিজনি প্লাস হটস্টার-এর প্ল্যাটফর্মে।”

ইন্ডাস্ট্রির অনেকেই করণের দ্বিতীয় পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন। শো বন্ধ হয়ে যাওয়ার ঘোষণা যে করণের বাণিজ্যিক কৌশল ছিল, তা বুঝতে আর বাকি নেই নেটিজেনদের। এছাড়াও

করণ জোহরের চ্যাট শো ‘কফি উইথ করণ’ নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা, কৌতূহলের অন্ত নেই। প্রতিবার নতুন সিজন শুরু হওয়ার আগে মুখিয়ে থাকেন অনুরাগীরা। করণ জোহরের প্রশ্নবাণের সম্মুখীন হয়ে বলিউড তারকারা কতটা বুদ্ধিদীপ্ত উত্তর দিতে পারেন, সেটাই দেখার অপেক্ষায় থাকেন দর্শকরা।

২০০৪ সালে শুরু হয়েছিল ‘কফি উইথ করণ’। প্রথম অতিথি ছিলেন করণ জোহরের দুই ঘনিষ্ঠ বন্ধু শাহরুখ খান ও কাজল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কফি উইথ করণকরণ জোহর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা পর্যালোচনা করছেন ট্রাম্প

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ!

এপ্রিল ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগে আমাদের চেয়ে ভালো কোনো দল নেই: এনরিকে

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইইউ’র সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি জোরদারে একমত বাংলাদেশ-ফ্রান্স

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: প্রতিনিধি

মালদ্বীপে দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

এপ্রিল ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT