চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যাম্পাসের অচলাবস্থায় বন্ধ বুয়েটের দুই উৎসব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১১ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০১৭
বিনোদন
A A
বুয়েটে উৎসব বাতিল

বুয়েটে উৎসব বাতিল

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষকে কেন্দ্র করে নানামুখী দাবিতে বন্ধ আছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। আর সে কারণেই ক্যাম্পাসের অচলাবস্থায় বাতিল হয়েছে বুয়েটের দুইটি উৎসব।

বাংলা সংস্কৃতিতে অসামান্য অবদান রাখা সত্যজিৎ রায়কে স্মরণ করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তিনটি ক্লাবের আয়োজনে তিন দিনব্যাপী ‘সত্যজিৎ উৎসব’ আয়োজনের কথা ছিল ১৬-১৮ নভেম্বর। বুয়েট সাহিত্য সংসদ, বুয়েট ফিল্ম সোসাইটি এবং বুয়েট ব্রেইনিয়াকসের  উদ্যোগে এই উৎসব আয়োজনের ফেসবুক পেইজে সম্প্রতি তারা ঘোষণা দিয়েছেন উৎসব পেছানোর কথা।

‘সত্যজিৎ উৎসব’-এর ফেসবুক ইভেন্ট পেইজে তাদের পোস্ট এ পাওয়া যায়, ‘অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, বুয়েট ক্যাম্পাসে চলমান অচলাবস্থার কারণে আমাদের বহুল প্রতিক্ষীত ‘সত্যজিৎ উৎসব ‘১৭’ পিছিয়ে দেয়া হয়েছে। পরিবর্তিত তারিখ অতি শীঘ্রই জানিয়ে দেয়া হবে।

Banglabid

উৎসবের অংশগ্রহণে যারা আগ্রহী ছিলেন তাদের সকলের কাছে আমরা করজোড়ে ক্ষমাপ্রার্থী । আপনাদের ভালোবাসা ও শুভকামনা আমাদের সাথে থাকবে বলে প্রত্যাশা করি, শীঘ্রই আপনাদের সাথে আমাদের দেখা হবে সত্যজিৎ উৎসবের সরগরম মেলায়!’

একই রকম বক্তব্য রেখে উৎসব আপাতত স্থগিত করে পিছিয়ে দেয়ার ঘোষণা এসেছে ১৯ নভেম্বর বুয়েটে অনুষ্ঠিতব্য ‘কণ্ঠ: বুয়েট’ এর আয়োজনে ‘আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা ২০১৭’ এর ফেসবুক পেজেও।

আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ ও ক্ষমাপ্রার্থনা করে আয়োজকরা জানান, ‘আমাদের বহু কাঙ্খিত প্রতিযোগিতা অবশ্যই হবে এবং এর নতুন তারিখ ও সময় আপনাদের বিশেষ করে যারা রেজিস্ট্রেশন করে ফেলেছেন তাদের ব্যক্তিগতভাবে টেক্সটের মাধ্যমে জানিয়ে দেয়া হবে’।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বুয়েটসত্যজিৎ উৎসব
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT