চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্ধ প্রেক্ষাগৃহ চালু ও আধুনিকায়নে লোন দেবে সরকার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৮ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

দেশে বন্ধ হয়ে যাওয়া প্রেক্ষাগৃহ চালু এবং পুরাতন প্রেক্ষাগৃহ আধুনিকায়নের জন্য সরকারিভাবে লোন দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হাছান মাহমুদ।

বুধবার দুপুরে সচিবালয়ে শিল্পী সমিতির নব-নির্বাচিত কমিটির সঙ্গে প্রায় দুই ঘণ্টা ধরে মতবিনিময় শেষে একথা বলেন তথ্যমন্ত্রী।

তথ্যমন্ত্রীর সঙ্গে মতবিনিময় শেষে শিল্পী সমিতির আন্তর্জাতিক সম্পাদক ও চিত্রনায়ক ইমন চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানিয়েছেন। তিনি বলেন, মন্ত্রীর সঙ্গে আলোচনা অনেক ফলপ্রসূ হবে মনে হয়েছে। উনি সিরিয়াসভাবে চলচ্চিত্রের সংকট দূর করতে কাজ করছেন।

তথ্যমন্ত্রী মতবিনিময় সভায় বলেন, চলচ্চিত্রশিল্পের উন্নয়ন ও বন্ধ হল চালুর লক্ষ্যে সরকার স্বল্প সুদে দীর্ঘমেয়াদী ঋণ দিতে উদ্যোগ নিয়েছে। মন্ত্রী জানিয়েছেন এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও অর্থমন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে। এটা পাওয়া গেলে আশা করা যায় দেশে বন্ধ হলগুলো পুনরায় চালু হবে। আর চলচ্চিত্রশিল্পের দৈন্য কেটে যাবে।

তথ্যমন্ত্রী বলেন, আমরা সরকারের পক্ষ থেকে চলচ্চিত্রকে সুরক্ষা দেওয়ার জন্য অনেকগুলো পদক্ষেপ নিয়েছি। তার মধ্যে এফডিসির দৈন্য কাটিয়ে তোলার জন্য ৩২২ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। যা দিয়ে আগামী ৩/৪ বছরের মধ্যে সেখানে নতুন ভবন তৈরি করা হবে। যেখানে আধুনিক সব সুযোগ-সুবিধা থাকবে। পাশাপাশি গাজীপুরের কালিয়াকৈরে ১০৫ একর জমির ওপর বঙ্গবন্ধু ফিল্মসিটি নির্মাণ করা হচ্ছে। এই ফিল্মসিটিকে বিশ্বমানের করতে ১ হাজার কোটি টাকার একটি বড় প্রকল্প নেওয়া হয়েছে।

হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে এফডিসি প্রতিষ্ঠিত হয়। এরপর অনেক কালজয়ী শিল্পী চলচ্চিত্রে এসেছেন। ভারতের মুম্বাই শহরে অনেক সিনেমা হল বন্ধ হয়ে গেছে। আমাদের দেশে চলচ্চিত্রশিল্পে সামাজিক চলচ্চিত্র না হয়ে অন্য ধরনের চলচ্চিত্র নির্মিত হচ্ছিল। পরিবার নিয়ে দেখার মতো ছবি এখন হচ্ছে। অনেক ছবি আন্তর্জাতিক পরিমণ্ডলে পুরস্কারও পেয়েছে।

Reneta

চলচ্চিত্র নির্মাণে অনুদানের টাকার বরাদ্দ বাড়ছে, এমনটা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে অনুদানে ছবি নির্মিত হয়। এ ধরনের ছবি যাতে আরও নির্মিত হয় সেজন্য আমরা বেশ কিছু পরিবর্তন এনেছি। চলচ্চিত্রে সরকারি অনুদান ৫ কোটি টাকা থেকে বাড়িয়ে ১০ কোটি টাকা করেছি। একটি ছবি নির্মাণে আগে যেখানে ৬০ লাখ টাকা দেওয়া হতো এখন সেটা বাড়িয়ে ৭৫ লাখ করা হয়েছে। আগে অনুদানের ছবি হলে মুক্তি পেত না, সেটি এখন থেকে হলে মুক্তি দিতে হবে। আর্টফিল্মের জন্য কিছু অনুদান দিতে হবে, সেটি নির্দিষ্টসংখ্যক ছবির জন্য দেবো।

দেশে নতুন সিনেপ্লেক্স হচ্ছে জানিয়ে তিনি বলেন, দেশে নতুন নতুন সিনেপ্লেক্স হচ্ছে। ঢাকায় দু’টি আছে, আরও কয়েকটি হবে এক-দুই বছরের মধ্যে। চট্টগ্রামে চারটি সিনেপ্লেক্স হতে যাচ্ছে। মানুষের রুচির পরিবর্তন হচ্ছে। সুতরাং, সিনেমা হলে আধুনিকায়নের জন্য দীর্ঘমেয়াদী লোন দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। সহসা এক্ষেত্রে সমাধানে পৌঁছাতে পারবো। সরকারিভাবে জেলাগুলোতে তথ্যকেন্দ্র নির্মাণ করবো। এগুলো বাস্তবায়ন করতে পারলে সিনেমার স্বর্ণযুগ ফিরে আসবে।

শিল্পী সমিতির পক্ষ থেকে তথ্য মন্ত্রীকে জানানো হয় প্রযোজকের ন্যায্য টাকা ফেরতের বিষয়ে। চিত্রনায়ক ইমন বলেন, প্রযোজক ন্যায্য টাকা পাচ্ছে না। ছবির ব্যবসা ৭০ লাখ হলে বিভিন্ন মধ্যভোগিদের জন্য প্রযোজক পাচ্ছেন সীমিত টাকা। এজন্য ই-টিকেটিং চালুর জন্য আমরা মন্ত্রীকে জানিয়েছি। তিনি বিষয়টি কঠোরভাবে দেখবেন বলে আমাদের জানিয়েছেন। এছাড়া সরকারের সহায়তায় শিল্পীদের আবাসান ব্যবস্থার ব্যাপারে মন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে বলেও জানান ইমন।

তথ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা সভায় এফডিসির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল করিম, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, সহ-সভাপতি ডিপজল ও রুবেল, সহ-সাধারণ সম্পাদক আরমান, সাংগঠনিক সম্পাদক সুব্রত, আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক ইমন, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক জাকির হোসেন, কোষাধ্যক্ষ ফরহাদ, কার্যনির্বাহী পরিষদের সদস্য অঞ্জনা সুলতানা, অরুণা বিশ্বাস, আলীরাজ, আসিফ ইকবাল, আলেকজান্ডার বো, জেসমিন, জয় চৌধুরী, মারুফ আকিব ও রোজিনা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অঞ্জনা সুলতানাঅরুণা বিশ্বাসআলীরাজআলেকজান্ডার বোআসিফ ইকবালজয় চৌধুরীজায়েদ খানজেসমিনডিপজলতথ্যমন্ত্রীমারুফ আকিবমিশারোজিনালিড বিনোদনহাছান মাহমুদ
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT