চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বন্ধু’ সাকিবকে শাহাদাতের ধন্যবাদ

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৬:২১ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: শরীর থেকে ১৫ কেজি ওজন কমিয়েছেন মাত্র দুই মাসে। খেয়েছেন পাস্তা আর জুস। ভাত ছাড়ার পরামর্শ দিয়েছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা। যার ফল পাচ্ছেন শাহাদাত হোসেন রাজিব। ওজন কমে যাওয়ায় গতি যেমন বেড়েছে, বলও পাচ্ছে সঠিক নিশানা। একের পর এক সুখবরও পাচ্ছেন তিন বছর ধরে বাংলাদেশ দলের বাইরে থাকা এ পেসার।

জিম্বাবুয়ের বিপক্ষে সোমবার শুরু হওয়া তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন শাহাদাত। বিসিবি একাদশের হয়ে খেলতে ম্যাচের ভেন্যু চট্টগ্রামে পা রেখেই জানলেন, বিপিএলের ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফটে তাকে নিয়েছে ঢাকা ডায়নামাইটস।

দলটির অধিনায়ক ও আইকন ক্রিকেটার সাকিব আল হাসান শাহাদাতের বিকেএসপির বন্ধু। যে কারণে বিপিএলে দল পাওয়ার অনুভূতি প্রকাশের শুরুটা হল সাকিবকে ধন্যবাদ দিয়েই।

‘বন্ধু সাকিবকে ধন্যবাদ, আমাকে নেয়ার জন্য। বিপিএল অনেক বড় টুর্নামেন্ট। জাতীয় দলে ফিরতে দারুণ মঞ্চ। এ বছর সবাই দেখেছে কতটা পরিশ্রম করেছি। জাতীয় লিগে কেমন বোলিং করেছি। এটা আমার জন্য অনেক বড় একটা সুযোগ। ঢাকা অনেক বড় দল। চেষ্টা করবো ভালো বোলিং করে সুযোগ কাজে লাগাতে।’

গত আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে শাহাদাত খেলতে পারেন মাত্র দুটি ম্যাচে। প্লেয়ার্স ড্রাফটে দল পাননি। স্কোয়াডে যোগ হন টুর্নামেন্টের মাঝপথে। চোটের কারণে জাতীয় দল থেকে বাদ পড়ার পর গত তিন বছর বিসিবির কোনো দলেই খেলতে পারেননি। আরেকটু হলে হারিয়েই যেতে বসেছিলেন। হারাননি পরিশ্রম, খাদ্যাভ্যাস পরিবর্তন ও মানসিকতা বদলে। নিজেকে প্রস্তুত করে হাঁটছেন জাতীয় দলের দুয়ারে।

জাতীয় দলের অনুশীলনের নেটে ব্যাটিং করে এই পেসারের বোলিংয়ের ঝাঁজ টের পেয়েছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। সে খবর ছড়িয়ে যেতে সময় লাগেনি অন্য সিনিয়র ক্রিকেটারদের মাঝে। জাতীয় লিগের প্রথম ম্যাচেই দুই ইনিংসে নেন ৪ উইকেট। তখন নির্বাচক হাবিবুল বাশার সুমনের বাহবা পেয়েছেন মাঠে বসেই। ফেরার রাস্তা প্রশস্ত করতে এবার প্রমাণ করার পালা আরও বড় মঞ্চে। জিম্বাবুয়ের বিপক্ষে তিন দিনের ম্যাচে।

Reneta

টেস্ট ক্রিকেটে পেসারদের মধ্যে এখনও বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি শাহাদাত চান জহুর আহমেদে চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ের সবচেয়ে বেশি উইকেট শিকার করে আলো কাড়তে।

‘যখন জাতীয় লিগে খেলছিলাম, প্রথম ম্যাচেই আমার মনে হয়েছে টেস্ট ম্যাচ খেলতেছি। নিজের মাঝে এমন পরিবেশ তৈরি করছি যেন টেস্টই খেলছি। যদি টেস্টে সুযোগ আসে তাহলে যেন আন্তর্জাতিক ম্যাচের যে চাপ সেটা মনে না হয়। তিন বছর পরও যেন আগের জায়গাতেই থাকতে পারি। চাই না কোনো চাপ নিতে। তবে হ্যাঁ, কালকের ম্যাচ আমার জন্য একটা টেস্ট ম্যাচ।’

‘মন থেকে চাইছি সবচেয়ে বেশি উইকেট পেতে। বোলিংয়ের স্পেল দেখে যেন বলতে পারে শাহাদাত হোসেন আসছে। অনেকে আসে-যায়, খেলে, আমি ওরকমভাবে খেলতে চাই না। যতদিন খেলবো বাঘের মতো খেলবো। আমি যে কষ্ট করে যাচ্ছি সেটা সবাই দেখছে। কোনো ফাস্ট বোলার এমন পরিশ্রম করেছে কিনা আমি জানি না!’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজবিপিএল-২০১৯বিপিএল-৬লিড স্পোর্টসশাহাদাত হোসেন রাজিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT